Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ঢেলে সাজানো হচ্ছে কক্সবাজার পুলিশকে
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ স্লাইডার

ঢেলে সাজানো হচ্ছে কক্সবাজার পুলিশকে

By Hasan MajorSeptember 25, 20203 Mins Read

ঢেলে সাজানো হচ্ছে কক্সবাজার পুলিশকে

Advertisement
জুমবাংলা ডেস্ক:  মেজর (অব.) সিনহা হত্যার জেরে কক্সবাজার জেলা পুলিশের আরও এক হাজার ৩০৯ জন কর্মকর্তা ও সদস্যকে একযোগে বদলি করা হয়েছে৷ আগে এসপিসহ শীর্ষ কর্মকর্তাদের বদলি করা হয়৷ খবর ডয়চে ভেলের।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বলেছেন, ‘‘আমরা নতুন করে শুরু করতে চাই৷ ভালো কিছু করতে চাই৷’’

এবার যাদের বদলি করা হলো তাদের মধ্যে আছেন এসআই, এএসআই এবং কনেস্টবল৷ এ পর্যন্ত মোট এক হাজার ৩৪০ জনকে বদলি করা হয়েছে বলে ডিআইজি জানিয়েছেন৷ এর মধ্যে রয়েছেন কক্সবাজারে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ শীর্ষ ৮ কর্মকর্তা, ৮ থানার ওসিসহ ৩৪ পরিদর্শক, ১৫৮ জন এসআই, ৯২ জন এএসআই, ১০৫৫ জন নায়েক ও কনস্টেবল৷ তাদের সবাইকে চট্টগ্রাম রেঞ্জের বাইরে বদলি করা হয়েছে৷

টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও এসআই লিয়াকত সিনহা হত্যায় গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন৷

গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনকে রাজশাহীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়৷ বুধবার কক্সবাজারে নতুন এসপি হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ হাসানুজ্জামান৷ ২১ সেপ্টেম্বর বদলি করা হয় অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারসহ ৭ শীর্ষ কর্মকর্তাকে৷ আর বৃহস্পতিবার রাতে ৮ থানার ওসিসহ ৩৪ পরিদর্শককে বদলি করা হয়৷ ওই সব পদে নতুন কর্মর্তাদের কেউ কেউ যোগ দিয়েছেন৷ অন্যরা দুই-একদিনের মধ্যেই যোগ দেবেন৷

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, ‘‘কক্সবাজার পুলিশকে ঢেলে সাজানো হচ্ছে৷ আমরা চাই এখানকার পুলিশ যাতে সুন্দরভাবে কাজ করে৷ আর যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে৷ অপরাধ প্রমাণ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হকে৷ আইনের বাইরে যারা যাবেন, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে৷’’

‘‘যারা নতুন যোগ দিচ্ছেন তাদের পেশাদারিত্ব ও সততার ওপর আমরা জোর দিচ্ছি৷ আগে অনেকেই এখানে ঘুরে ঘুরে থাকতেন৷ আমরা তার প্রমাণও পেয়েছি,’’ জানান ডিআইজি৷

জানা গেছে, মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার তদন্ত প্রায় শেষ পর্যায়ে৷ জিজ্ঞাসাবাদ শেষ৷ আসামিদেরও গ্রেপ্তার করা হয়েছে৷ এই পর্যায়ে কক্সবাজার জেলা পুলিশে শুদ্ধি অভিযান চালানো হচ্ছে৷ পুলিশ সদর দপ্তর চাইছে পুরনো পুলিশ সদস্যদের কোনো ছায়াও যেন কক্সবাজারে না থাকে৷ বিশেষ করে টেকনাফের অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ‘ক্রসফয়ার বাণিজ্য’,  ও মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ আছে৷ সেই সব অভিযোগেরও তদন্ত হচ্ছে৷

মেজর (অব.) সিনহা হত্যার তদন্ত: ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভে মেজর (অব.) সিনহাকে হত্যা করা হয়৷ এই হত্যা মামলাটির তদন্ত করছে র‌্যাব৷ র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, ‘‘এই মামলায় এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তাদের মধ্যে ১২ জন স্বীকারেক্তিমূলক জবানবন্দি দিয়েছে৷ এখনো তদন্তের কাজ চলছে৷ আমরা আশা করি, যথাসময়ে চার্জশিট দিতে পারবো৷ এই মামলায় সব আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে৷’’ অবশ্য এই মামলার প্রধান আসামিদের একজন ওসি প্রদীপ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি৷

এদিকে মেজর (অব.) সিনহার বোন শারমীন শাহরিয়ার ফেরদৌস বলেন, ‘‘তদন্তকারীরা অক্লান্ত পরিশ্রম করছেন৷ তবে তদন্তের এই পর্যায়ে আমাদের খুব সন্তুষ্ট বা অসন্তুষ্ট হওয়ার সুযোগ নেই৷ আমরা তখনই সন্তুষ্ট হবো, যখন সিনহা হত্যার বিচার পাব৷’’ কক্সবাজারের তখনকার এসপি এবিএম মাসুদ হোসেনকে আসামি করা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমরা আদালতে আবেদন করেছিলাম৷ আদালত আবেদন নথিভূক্ত করে বলেছেন এটা তদন্ত কর্মকর্তার এখতিয়ার৷ তিনি চাইলে আসামি করতে পারেন৷ আমরা তো আর তদন্ত কর্মকর্তাকে প্রভাবিত করতে পারি না৷ তিনি কী করেন দেখি৷ তারপর তো আমাদের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে৷’’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
hsc-exam

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

July 11, 2026
Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

July 11, 2026
Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

July 11, 2026

Latest News

hsc-exam

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

নদের দুটি বাঁধ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত

রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

থানায় হামলা

আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

Lalmonirhat

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারকে নতুন করে নির্মাণের নির্দেশ এলজিইডির

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa