জুমবাংলা ডেস্ক: ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Advertisement

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ইসি সচিব মো. আলমগীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ এর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিক হবে আগামী ১২ নভেম্বর।

সাহারা খাতুনের মৃত্যুতে ৯ জুলাই ঢাকা-১৮ আসন শূন্য ঘোষণা করা হয়।

মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়। শূন্য হওয়ার পর ৯০ দিন পূর্ণ হয় ১০ সেপ্টেম্বর। আর পরবর্তী ৯০ দিন শেষ হবে আগামী ৯ ডিসেম্বর। এছাড়া ঢাকা-১৮ আসন শূন্য হয় গত ৯ জুলাই। শূন্য হওয়ার ৯০ দিন পূর্ণ হবে ৬ অক্টোবর। আর পরবর্তী ৯০ দিন শেষ হবে ২০২১ সালের ১৪ জানুয়ারি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.