Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় তাপপ্রবাহে বেঁকে যাচ্ছে রেল লাইন, গতি কমানোর নির্দেশ
জাতীয়

তাপপ্রবাহে বেঁকে যাচ্ছে রেল লাইন, গতি কমানোর নির্দেশ

By Saumya SarakarApril 28, 20243 Mins Read

তাপপ্রবাহে বেঁকে যাচ্ছে রেল লাইন, গতি কমানোর নির্দেশ

Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রচণ্ড তাপপ্রবাহে বিভিন্ন স্থানে রেললাইন বেঁকে যাওয়ার কারণে পশ্চিমাঞ্চল ট্রেনের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে। চলমান তাপপ্রবাহের মধ্যে রেললাইন বেঁকে যেতে পারে এ আশংকা থেকে পশ্চিমাঞ্চল রেলওয়েতে ট্রেন চালাচল করছে ধীরগতিতে।

পাবনা ও ঈশ্বরদী এলাকায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে বেঁকে যাচ্ছে রেল লাইনের পাত। ট্রেনের গতি কমানোর পাশাপাশি সতর্ক না থাকলে যেকোনো মুহূর্তে ট্রেন দুর্ঘটনার আশংকা করছে রেল র্কতৃপক্ষ। রেল কর্তৃপক্ষের দাবি রেললাইনের লোহার পাতগুলো মূলত ৫০ ডিগ্রি পর্যন্ত সহনীয় কিন্তু চলমান তীব্র তাপপ্রবাহে লোহার পাতের তাপমাত্রা ৫৭ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার কারণে লাইন বেঁকে যাচ্ছে।

এরই মধ্যে গত বৃহস্পতিবার রেলের পাকশী বিভাগের আব্দুলপুর স্টেশনে এবং শুক্রবার (২৬ এপ্রিল) ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে রেললাইন বেঁকে যায়। শুক্রবার রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ ট্রেনটিকে প্রায় এক ঘণ্টা আটকে রাখার পর অন্য লাইন দিয়ে ঘুরিয়ে থ্রো-পাস করা হয়।

পরে রেলের কর্মচারীরা প্রায় দুই ঘণ্টা ধরে লাইনের ওপর পানি ঢেলে তাপ কমিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং পুনরায় ওই রেল লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

ঈশ্বরদী বাইপাস স্টেশনে কর্মরত স্থানীয় শ্রমিক আকমল হোসেন জানান, ঈশ্বরদী স্টেশন থেকে কপোতাক্ষ ট্রেন ছাড়ার পর বাইপাস স্টেশনের কাছে আসার আগেই দূর থেকে রেললাইন বাঁকা মনে করেন স্টেশন মাস্টার তাওলাদ হোসেন। সঙ্গে সঙ্গে বিষয়টি পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তাদের জানানো হয়। পরে বিভাগীয় রেলের পরিবহন কর্মকর্তা ও সহকারী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রেনটি অন্য লাইন দিয়ে থ্রো-পাসের ব্যবস্থা করেন।

বাইপাস স্টেশনের মাস্টার তাওলাদ হোসেন জানান, তীব্র রোদে রেললাইন প্রায় ২৫ ফুট বেঁকে যায়, পরে রেলওয়ের লোকজন লাইনের ওপর পানি ঢেলে তাপমাত্রা কমিয়ে আনার পর রেলপথ স্বাভাবিক হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, গত এক সাপ্তাহ ধরে পাবনা ঈশ্বরদী আবহাওয়া অফিসের রেকর্ড মোতাবেক ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রা বিরাজ করছে। অতি তীব্র তাপমাত্রায় গত বৃহস্পতিবার আব্দুলপুর স্টেশনে এবং শুক্রবার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে রেললাইন বেঁকে যায়। এ জন্য রেল চলাচলে সাময়িক অসুবিধা হয়েছে। পরে প্রকৌশলীদের সহায়তায় লাইনে পানি ঢেলে বিষয়টির সমাধান করা হয়।

পাকশী বিভাগের প্রকৌশলী-২ বীরবল মন্ডল বলেন, চলমান তীব্র তাপপ্রবাহে কিছু কিছু স্থানে রেললাইন বেঁকে যাচ্ছে। পরিবেশগত তাপমাত্রার চেয়ে রেললাইনের লোহার তাপমাত্রা ১৫-২০ ডিগ্রি বেড়ে যায়। রেললাইনের লোহার রেলপাত ৫০ ডিগ্রি পর্যন্ত সহনীয় থাকে। কিন্তু চলমান তীব্র তাপপ্রবাহে লোহার রেলপাতের তাপমাত্রা ৫৭ ডিগ্রি ছড়িয়ে যাওয়ার কারণে লাইন বেঁকে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে পানি ঢালার পর বাঁক স্বাভাবিক পর্যায়ে ফিরে আসছে। কিন্তু বেশি পরিমাণ বেঁকে গেলে বাঁকা অংশ কেটে বাদ দিয়ে নতুন করে জোড়া দেওয়া হচ্ছে।

পশ্চিমাঞ্চলীয় রেল পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সূফি নুর মোহাম্মদ বলেন, বিষয়টি যদিও প্রাকৃতিক, তবুও আমরা খুবই গুরুত্বের সাথে দেখছি। কেননা হাজার হাজার যাত্রী চলাচল করে থাকে রেলে। বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে বর্তমান পরিস্থিতিতে সতর্কতার সাথে এবং দিনের বেলায় প্রখর রোদে গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এবারের এপ্রিলে আবহাওয়ার ব্যতিক্রম ঘটনা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa