Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় তাপপ্রবাহ নিয়ে ফের দুঃসংবাদ!
জাতীয়

তাপপ্রবাহ নিয়ে ফের দুঃসংবাদ!

By জুমবাংলা নিউজ ডেস্কমে 5, 20232 Mins Read

ঘূর্ণিঝড়ের আগে আরেক দফা তাপপ্রবাহ হতে পারে

জুমবাংলা ডেস্ক : আগামী সপ্তাহে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হবে, যা ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করে পরিণত হতে পারে তীব্র ঘূর্ণিঝড়ে। তবে এর আগে দেশের ওপর দিয়ে বয়ে যেতে আরেক দফা তাপপ্রবাহ।

দেশে তাপপ্রবাহ নিয়ে ফের দুঃসংবাদ!

Advertisement

আবহাওয়াবিদরা বলছেন, এখনো লঘুচাপ সৃষ্টি হয়নি। আরও দুদিন লাগতে পারে। এরপর এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। এটি বাংলাদেশ-মিয়ানমার উপকূলের দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়ারবিদ কামরুল হাসান বলেন, মে মাসের ঘূর্ণিঝড়গুলো বাংলাদেশ-মিয়ানমার উপকূলের দিকেই যায়। এটির গতিমুখও সেদিকে।

আবহাওয়াবিদ গোলাম রব্বানী বলেন, এখন পর্যন্ত ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার যে সম্ভাবনা দেখা যাচ্ছে, তাতে ১২ বা ১৩ মে’র দিকে বাংলাদেশ-মিয়ানমার উপকূলের দিকে আঘাত হানতে পারে। বর্তমানে বাংলাদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা হচ্ছে ৩০ থেকে ৪০ শতাংশ। তার মানে এটা কোথায় হিট করবে, তা নিশ্চিত হতে আরও তিন থেকে চারদিন অপেক্ষা করতে হবে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় আসার আগে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আগামী সপ্তাহের শুরুর দিকে উত্তরাঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে ঘূর্ণিঝড় যদি বাংলাদেশ উপকূলে আঘাত হানে, তবে বৃষ্টিপাতে ধরনের পরিবর্তন আসতে পারে।

এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

শুক্রবার (০৫ মে) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Police

পুলিশ প্রশাসনে বড় রদবদল

জুন 11, 2026
Logo

১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন

জুন 11, 2026
স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

জুন 11, 2026
Latest News
Police

পুলিশ প্রশাসনে বড় রদবদল

Logo

১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

ফাইভ-জি

২ বছরে ৯০ শতাংশ জনগোষ্ঠীর কাছে ফাইভ-জি পৌঁছানোর পরিকল্পনা

ক্রীড়া খাত

ক্রীড়া খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

ইমাম মুয়াজ্জিন খাদেম

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক ১০ হাজার টাকা ভাতার প্রস্তাব

কেরু

মদের ওপর নতুন কর, কেরুর পণ্যে প্রতি লিটারে ৫০০ টাকা ভ্যাট

রাষ্ট্রপতি

বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের

ব্যাংক

৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় শুল্ক দিতে হবে না

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa