Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় তাবলিগের বিদেশিরা মসজিদেই আছেন
জাতীয়

তাবলিগের বিদেশিরা মসজিদেই আছেন

By Shamim Rezaএপ্রিল 8, 20203 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে বর্তমানে কমপক্ষে ১৩টি দেশের তাবলিগের অনুসারীরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মসজিদেই আছেন৷ তারা ছাড়া বাংলাদেশিরাও দেশের বিভিন্ন মসজিদে অবস্থান করছেন৷ খবর ডয়চে ভেলের।

বিদেশিরা সবচেয়ে বেশি আছেন ঢাকার দুটি মসজিদে৷ যদিও করোনার কারণে মসজিদে জমায়েতে নিষেধাজ্ঞ আরোপ করা হয়েছে৷ তাবলিগের মধ্যে দুটি গ্রুপ৷ দিল্লির মাওলানা সাদ কান্দলভীর অনুসারী বিদেশিরা আছেন কাকরাইল মসজিদে৷ আর সাদবিরোধী বিদেশিরা আছেন যাত্রাবাড়ির মদিনা মসজিদে৷

দুই মসজিদসহ সারাদেশে বিদেশি আছেন মোট ৪৩২ জন৷ আর দেশের বিভিন্ন মসজিদে ২০ হাজারের মত বাংলাদেশি তাবলিগ সদস্য এখনো অবস্থান করছেন৷ তাবলিগ নেতাদের দাবি, ‘‘আমাদের বিদেশি মেহমানরা কেউ করোনায় আক্রান্ত নন৷’’

আর ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, ‘‘তাদেরতো আমরা বের করে দিতে পারি না৷ তাদের নিয়ে আমরা কেথায় রাখব৷ তাই তারা মসজিদেই কোয়ারান্টিনে আছেন৷ প্রশাসন তাদের ওপর নজর রাখছে৷ তারা যেন সামাজিক দূরত্ব বজায় রাখেন তা নিশ্চিত করা হচ্ছে৷’’

বিদেশিরা যেভাবে মসজিদে আছেন
কাকরাইলে এখন দুইশর বেশি বিদেশি আছেন৷ আর মদিনা মসজিদে আছেন ৯১ জন বিদেশি৷ বাকিরা দেশের বিভিন্ন এলাকার মসজিদে অবস্থান করছেন৷ মাওলানা সাদ অনুসারী গ্রুপের নেতা মাওলানা আব্দুল্লাহ মনসুর শেখ ডয়চে ভেলেকে বলেন, ‘‘ঢাকাসহ সারাদেশে আমাদের মারকাজের মোট ৩৪১ জন বিদেশি মেহমান আছেন৷ তার মধ্যে ২১৫ জন আছেন কাকরাইলে৷ বাকিরা বরগুনা ও নাটোরসহ দেশের বিভিন্ন এলাকার মসজিদে আছেন৷

‘‘আজ সকালেই মৌলভীবাজার ও সাতক্ষীরা থেকে মোট ১৭ জন বিদেশিকে ছাড়পত্র দিয়ে পুলিশ ঢাকায় নিয়ে এসেছে৷ তাদের কাকরাইল মসজিদেই আলাদা রাখা হয়েছে৷’ এর বাইরে দেশের বিভিন্ন মসজিদে সাদ অনুসারী তিন হাজারের মত জামাত (একটি জামাতে ৫-৬ জন থাকেন) আছে৷ তারা দেশের বিভিন্ন মসজিদে অবস্থান করছেন বলেও জানান তিনি৷

তারা লকডাউনের আগে চিল্লায় গিয়েছেন৷ মাওলানা আব্দুল্লাহ মনসুর নিজেও এখন কাকরাইল মসজিদেই অবস্থান করছেন৷ তিনি দাবি করেন, ‘‘বিদেশিদের করোনার সামাজিক দূরত্ব মেনেই রাখা হচ্ছে৷ কাকরাইল মসজিদের গেটে তালা লাগিয়ে গেটের নিয়ন্ত্রণ পুলিশকে দেয়া হয়েছে৷ আর দেশের বিভিন্ন মসজিদে যারা আছেন সেখানে স্থানীয় প্রশাসন সহায়তা করছে৷’’

ভারতের বিভিন্ন এলাকায় বাংলাদেশ থেকে তাবলিগের কাজে যাওয়া ৬০ জন আটকা পড়ে আছেন বলেও জানান তিনি৷ এরা দিল্লি থেকে কোয়ারান্টিনে নেয়া ৩৫ জনের বাইরে৷

এ বিষয়ে সাদ বিরোধীদের নেতা মাওলানা যোবায়ের আহমেদ কথা বলতে রাজি হননি৷ তবে জানা গেছে, মদিনা মসজিদে ৯১ জন বিদেশি ছাড়াও বাংলাদেশি নাগরিকরা রয়েছেন৷ আর দেশের বিভিন্ন মসজিদে এখানো তাদের অনুসারী কয়েক হাজার বাংলাদেশি তাবলিগ সদস্য আছেন৷ মসজিদের চারপাশে পুলিশ অবস্থান করছে৷ বিদেশিদের মধ্যে ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, মরক্কে, তিউনিসিয়া, ইথিওপিয়া. থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের নাগরিকরা আছেন৷

সারাদেশে তাবলিগ সদস্যদের ওপর নজরদারি
দেশের বিভিন্ন জেলার ডেপুটি কমিশনার ও পুলিশ সুপারদের তাবলিগের সদস্যদের উপর নজরদারির নির্দেশ দেয়া হয়েছে৷ রোববার রাতে মানিকগঞ্জের পুলিশ তাবলিগের ৫৪ জন সদস্যকে আটক করে কোয়ারান্টিনে পাঠিয়েছে৷ তারা কয়েকটি পিকআপ ভ্যানের করে সিংগাইর থেকে মানিকগঞ্জ আসে বলে জানিয়েছেন পুলিশ সুপার রিফাত হোসেন শামীম৷

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘‘আসলে সবাইকে বুঝিয়ে লকডাউন করতে আমাদের সময় লেগেছে৷ এখানে ধর্মীয় অনুভূতির বিষয় আছে৷ আমরা আগেই মসজিদগুলোতে নামাজ বন্ধ করতে চেয়েছিলাম৷ এখন যারা তাবলিগের বিদেশি ও দেশিরা আছেন তারা মসজিদেই কোয়ারান্টিনে আছেন৷ তাদের এছাড়া আমরা কেথায় রাখব? তাদেরকে তো রাস্তায় ফেলে দিতে পারি না৷ মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না৷’’

কোয়ারান্টিন না মানলে অবস্থা ভয়াবহ হবে
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম আব্দুল্লাহ বলেন, ‘‘তাবলিগের বিদেশিসহ যারা আছেন তাদের কঠোরভাবে কোয়ারান্টিন মানতে হবে৷ সমস্যা হচ্ছে তারা কয়েকজন মিলে এক থালায় খাওয়া দাওয়া করেন৷ এটা করা যাবে না৷ প্রত্যেকতে প্রত্যেকের কাছ থেকে কমপক্ষে তিন ফুট দূরত্বে থাকতে হবে৷ এটা না করলে বড় সংকট হতে পারে৷’’

কোথায় ভাইরাস?
তাবলিগ নেতা মাওলানা আব্দুল্লাহ মনসুর মনে করেন বাংলাদেশে করোনা ভাইরাস নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে৷ মিথ্যাচার করা হচ্ছে৷ তিনি বলেন, ‘‘করোনা নিয়ে অপপ্রচারের কারণে বাংলাদেশের অনেক গরীব মানুষ না খেয়ে মারা যাচ্ছে৷

‘‘কয়জন করোনায় আক্রান্ত হয়েছেন? তার চেয়ে বেশি মানুষ না খেয়ে মারা যাবে৷ প্রতারক, ধোঁকাবাজ, মিথ্যাবাদীরা বলছে ভাইরাস, ভাইরাস, ভাইরাস৷ কোথায় ভাইরাস? বাংলাদেশে কয়জন মারা গেছে ভাইরাসে?’’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পরীক্ষার ফি

প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি চালুর সিদ্ধান্ত

জুন 14, 2026
আবহাওয়া

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুন 14, 2026
ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস

জুন 14, 2026
Latest News
পরীক্ষার ফি

প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি চালুর সিদ্ধান্ত

আবহাওয়া

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস

সীমান্তে উত্তেজনা

পুশইনে বিএসএফকে ব্যর্থ করে দিচ্ছে বিজিবি, সীমান্তে উত্তেজনা

জেল আপিল

শিশু রামিসা হত্যা: জেল আপিল করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি

ক্লাস শুরু

২৩ দিনের ছুটি শেষে খুলছে মাদ্রাসা, আজ থেকে শুরু হচ্ছে ক্লাস

গুলিতে আহত

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে আহত ভারতীয় চোরাকারবারি

সাক্ষ্যগ্রহণ

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈম হাসানকে মারধর: ওসি প্রত্যাহার

বিক্ষোভ মিছিল

শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ, জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডার অভিযোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa