Advertisement

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ১০ বছরের এক বালক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ ব্যক্তি। নিহত ওই বালকের নাম তামিম (১০)। সে মাগুরা জেলার নারায়নপুর গ্রামের মজিবর মল্লিকের ছেলে।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ঘোপঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নারায়নপুর গ্রামের বাড়ি থেকে মাহেন্দ্রযোগে তামিম তার মা আশা আক্তারের সঙ্গে ফরিদপুরের মধুখালীতে নানা বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় তামিম। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তামিমের মা আশা আক্তার। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাগুরাগামী একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ ৩৫-৭০৮০) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি তিন চাকার মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই মাহেন্দ্রে থাকা ১০ বছরের বালক নিহত হয়। এসময় গুরুতর আহত হয় আরও ৪ জন। আহতরা হলেন, আশরাফ, নজরুল, তৈয়ব ও নিহতের মা আশা আক্তার।

মধুখালী ফায়ার সার্ভিসের সদস্য, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাদের অবস্থা গুরুত্বর হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাইওয়ে পুলিশের কানাইপুর ফাঁড়ির এসআই জয়নুল ইসলাম জানান, প্রাইভেটকার ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রে থাকা এক বালক ঘটনাস্থলেই মারা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.