
দ্রুত গতিতে সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম। ১০ চার ও ৫ ছক্কায় সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ব্যাটসম্যান। ১০৪ রানে অপরাজিত আছেন বগুড়ার এই তরুণ ব্যাটসম্যান।
তানজিদ হাসান তামিমের পর এবার অধিনায়ক আল আমিন জুনিয়রও পূর্ণ করলেন শতক। প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে নেমে ৩৯ রানে ৩ উইকেট হারায় বিসিবি একাদশ। তারপরই ব্যাট হাতে নামেন অধিনায়ক আল আমিন জুনিয়র, দলীয় ৬৪ ও ৬৯ রানে পরপর ২ উইকেট হারিয়ে বিপদে পরে বিসিবি একাদশ।
সেখান থেকে তানজিদ তামিম এর সাথে ইনিংস মেরামতের কাজ শুরু করেন অধিনায়ক। একদিকে তামিমের ঝড়ো ব্যাটিং অন্যদিকে সলিড ডিফেন্স এ ১৪৫ বল থেকে ১৬ চারে ব্যক্তিগত নিজের সেঞ্চুরি পূরণ করেন অধিনায়ক আল আমিন জুনিয়র। ৭ম উইকেটে এসে তামিমের সাথে গড়েন ২০০+ রানের জুটি।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২৯১/৭ (৯০ ওভার)
(কাসুজা ৭০, মুম্বা ৫৪*, মাসভরে ৪৫; শাহাদাত ৩/১৬)
বিসিবি একাদশ প্রথম ইনিংস: ২৮৮/৫ (৫৯.৩ ওভার)
(আল আমিন ১০০*, তানজিদ ১২৫*)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



