Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা তামিম ইকবাল ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন সাকিব
ক্রিকেট (Cricket) খেলাধুলা

তামিম ইকবাল ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন সাকিব

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 24, 2023Updated:October 24, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে জায়গা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালের। শতভাগ ফিট না হওয়ার কারণে বিশ্বকাপ মিশনে দলের সঙ্গী হতে পারেননি তিনি।

তামিম ইকবাল ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন সাকিব

Advertisement

যদিও তামিমের কাছে প্রস্তাব ছিল বিশ্বকাপে খেলার। তবে সেক্ষেত্রে তামিমকে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। এর ভেতর ছিল নিজের ব্যাটিং অর্ডার পরিবর্তনের প্রস্তাবও। তামিমকে বোর্ডের এক কর্তা প্রস্তাব দিয়েছিলেন, ব্যাটিং অর্ডার পরিবর্তন করে নিচে নেমে খেলতে। একই সঙ্গে প্রস্তাব দিয়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে না খেলারও।

তবে অনেকেই তামিমের বাদ পড়ার পেছনে বর্তমান ওয়ানডে দলপতি সাকিব আল হাসানকে দায়ী করেছিলেন। এরপর বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন সাকিব। নিজের অবস্থানও স্পষ্ট করেছিলেন তিনি।

এবারই প্রথমবার বিশ্বমঞ্চে সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। ফলে তার কাছে অনেক প্রশ্ন ছিল সাংবাদিকদের। এর মধ্যে কিছু বিষয় নিয়ে মন খুলে উত্তর আর কিছু বিষয় হেসে উড়িয়ে দিয়েছেন সাকিব। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও উঠে এলো তামিম-সাকিব ইস্যু। তবে এবার তামিম ইকবাল ইস্যুতে বেশ খানিকটা আটকে গেলেন সাকিব! এরপর খোলাসা করলেন বিষয়টি।

সংবাদ সম্মেলনে সাকিবের ভাষ্য, মিরাজকে ওপরে খেলানোর পরিকল্পনা আমার ও কোচের। এরপর থেকে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ হলেই মিরাজ ওপরে ব্যাট করবে। সে মুজিব-রশিদকে খুব ভালোভাবে মোকাবিলা করেছে। সেদিক থেকে মিরাজ ওপরে ব্যাট করবে, এটা আমাদের পরিকল্পনা অবশ্যই। তবে তামিমকে নিচে খেলার প্রস্তাব আমরা দিইনি।

টাইগার দলপতি আরও যোগ করেন, এশিয়া কাপে আফগানিস্তানের সঙ্গে ১০০ রান করেছিল মিরাজ। তখন থেকেই চিন্তা ছিল আফগানিস্তানের বিপক্ষে আবারও তাকে ওপরে খেলাব। এ ছাড়া প্রস্তুতি ম্যাচে সে অনেক ভালো ব্যাটিং করেছে। স্বাভাবিকভাবেই ছন্দে থাকায় তাকে ওপরে খেলানো হয়েছে এবং ভালো করেছে। আর বিশেষজ্ঞ ব্যাটাররা নিচের দিকে ব্যাট করছে, আমারও মনে হয়েছে একটু বেশি নিচে ব্যাট করছে। তবে উল্টোভাবে দেখলে তাদের ওপরে খেলানো হলে রান করবে সে গ্যারান্টি নেই। আসলে এগুলো খুবই কঠিন এবং ট্রিকি বিষয়। তবুও আমার মনে হয়, সব ম্যাচেই ২৮০ রান করার সুযোগ ছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026
স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

June 22, 2026

Latest News

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

Messi

মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa