Advertisement
স্পোর্টস ডেস্ক: তামিম-তামিম-মুশফিক-আশরাফুলদের নিয়ে এবার চমক দিয়ে দল গড়লো বাংলাদেশ ক্রিকেট লিগের অন্যতম দল ইস্ট জোন। চলতি বছরের ডিসেম্বরের ১০ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) নবম আসর। এবারের আসরে বড় দৈর্ঘ্যের ম্যাচের সঙ্গে হবে একদিনের ম্যাচও। চারটি দলের এই টুর্নামেন্টের ড্রাফট সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার (২৫ নভেম্বর)।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স কক্ষে সকাল সাড়ে ১১টায় ড্রাফট অনুষ্ঠিত হয়। বিভিন্ন দলের টিম ম্যানেজমেন্টের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী, জাতীয় নির্বাচক হাবিবুল বাশার সুমনসহ আরো বিশিষ্ট ব্যক্তিরা।

বিসিএলের চারটি দল হলো- ওয়ালটন সেন্ট্রাল জোন, বিসিবি সাউথ জোন, ইসলামী ব্যাংক ইস্ট জোন ও বিসিবি নর্থ জোন। প্রতিটি দল আগের মৌসুমের ৬ জন করে ক্রিকেটার রেখে দিয়েছে।

প্লেয়ারদের হিসেবে এবার সবচেয়ে শক্তিশালী দল গড়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। দলটিতে আগের আসরে খেলেছিলেন তামিম ইকবাল, মুমিনুল হক, ইমরুল কায়েস, আফিফ হোসেনরা।

দলটি তাদের প্রত্যেককেই রিটেইন করেছে। দলটি রেখে দিয়েছে ইয়াসির আলী রাব্বি ও নাইম হাসানকেও। ড্রাফট থেকে তারা দলে ভিড়িয়েছে জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম, নাইম শেখকে। দলটি আগামী আসরকে সামনে রেখে মোহাম্মদ আশরাফুলকেও তারা দলে নিয়েছে।

চারদিনের ম্যাচ দিয়ে শুরু হবে বিসিএল। তিন ম্যাচ করে খেলা হওয়ার পর সেরা দুই দলকে নিয়ে হবে ফাইনাল। এরপর শুরু হবে ওয়ানডে। এখানেও তিন ম্যাচ করে খেলার পর হবে ফাইনাল।

কে কোন দলে, তা এক নজরে দেখে নেওয়া যাক-

বিসিবি সাউথ জোন-

রিটেইন্ড- ফজলে মাহমুদ রাব্বি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, কামরুল ইসলাম রাব্বি, ফরহাদ রেজা, নাসুম আহমেদ।

পিকড- অমিত হাসান, তৌহিদ হৃদয়, পিনাক ঘোষ, জাকির হাসান, মুস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলাম, সুমন খান, এনামুল হক জুনিয়র, সালাউদ্দিন শাকিল, মাইশুকুর রহমান, জাহিদ জাবেদ, জিয়াউর রহমান, শামসুল ইসলাম অনিক, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ।

ইসলামী ব্যাংক ইস্ট জোন-

রিটেইন্ড- তামিম ইকবাল, মুমিনুল হক, ইমরুল কায়েস, নাইম হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরী রাব্বি।

পিকড- মোহাম্মদ নাইম শেখ, তানভীর ইসলাম, শাহাদত হোসেন দিপু, ইরফান শুক্কুর, মোহাম্মদ এনামুল হক, রনি তালুকদার, রুয়েল মিয়া, মোহাম্মদ ইফরান হোসেন, সোহরাওয়ার্দি শুভ, আলাউদ্দিন বাবু, প্রীতম কুমার, রুবেল হোসেন, মোহাম্মদ আশরাফুল, মাহমুদুল হাসান, আসাদুজ্জামান পায়েল, নাদিফ চৌধুরী, মুশফিকুর রহিম ও রেজাউর রহমান রাজা।

ওয়ালটন সেন্ট্রাল জোন-

রিটেইন্ড- শুভাগত হোম চৌধুরী, তাইবুর রহমান পারভেজ, আব্দুল মজিদ, শহিদুল ইসলাম, সৌম্য সরকার, মুকিদুল ইসলাম মুগ্ধ।

পিকড- মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মুরাদ, রবিউল হক, মিজানুর রহমান, জহুরুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলি অনিক, সালমান হোসেন ইমন, আবু হায়দার রনি, মনির হোসেন, মুনিম শাহরিয়ার, আল আমিন জুনিয়র, মোহাম্মদ নিঠুন, নাজমুল ইসলাম অপু, আব্দুল হালিম, রাকিবুল হাসান নয়ন, মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত।

বিসিবি নর্থ জোন-

রিটেইন্ড- আরিফুল হক, নাইম ইসলাম, সানজামুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ সাইফউদ্দিন, তানবীর হায়দার খান।

পিকড- তানজিদ হাসান তামিম, সৈয়দ খালেদ আহমেদ, পারভেজ হোসেন ইমন, শফিকুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ শরিফউল্লাহ, মার্শাল আইয়ুব, আমিনুল ইসলাম বিপ্লব, আকবর আলি, নোমান চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, জুনায়েদ সিদ্দিকী, ইমরানুজ্জামান, একেএস স্বাধীন, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ।

চমক দিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.