Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার তামিম-শান্ত-মুমিনুলের ব্যাটে ঝলক, প্রথম দিনে সংগ্রহ ৩০২ রান
ক্রিকেট (Cricket) খেলাধুলা স্লাইডার

তামিম-শান্ত-মুমিনুলের ব্যাটে ঝলক, প্রথম দিনে সংগ্রহ ৩০২ রান

By Hasan MajorApril 21, 2021Updated:April 21, 20213 Mins Read

তামিম-শান্ত-মুমিনুলের ব্যাটে ঝলক, প্রথম দিনে সংগ্রহ ৩০২ রান

Advertisement
স্পোর্টস ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে ক্যান্ডিতে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে সফরকারী বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩০২ রান। ৯০ ওভারে ২ উইকেট হারিয়ে টাইগাররা এই রান সংগ্রহ করে।

বুধবার ব্যাট করতে নেমে শূন্য রানে ফিরে যান ওপেনার সাইফ হাসান। ৬ বলে মোকাবিলা করে ফার্নান্দোর বলে আউট হন তিনি। এতে টাইগার সমর্থকদের চোখে হতাশার ছায়া নেমে আসে।

কিন্তু সাইফের আউট হওয়া নিয়ে স্বাগতিকদের উল্লাস মাটিতে মিশিয়ে দেন ড্যাশিং ওপেনার তামিম ইকবার। টেস্টকে ওয়ানডে স্টাইলে খেলে মাত্র ৫২ বলে ক্যারিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি তুলে নেন তামিম।

অপরপ্রান্তে সতর্ক-সাবধানী হয়ে খেলতে থাকেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে ১৪৪ রানের দুর্দান্ত জুটি গড়েন তামিম-শান্ত।

এ সময় ৯০ রানে অপরাজিত ছিলেন তামিম। আর শান্ত ১২৭ বলে পূরণ করেছিলেন তার ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক।

তামিমের সেঞ্চুরির অপেক্ষায় ছিল ক্রিকেটপ্রেমীরা। কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে নার্ভাস নাইনটিতে আউট হয়ে গেলেন তামিম। বিশ্ব ফার্নান্ডোর বলে লাহিরু থিরিমান্নের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তামিম।

তামিম আউট হয়ে গেলে শান্তর সঙ্গী হন অধিনায়ক মোমিনুল হক। এবার মোমিনুলকে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন শান্ত। সিনিয়র সতীর্থ তামিমের ভুল থেকে মাঠেই শিক্ষা নিয়ে ঠিকই তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছে গেলেন শান্ত।

২৩৬ বলে শতক পূরণ করলেন শান্ত। টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির মুখ দেখলেন এই টপঅর্ডার ব্যাটসম্যান।

শান্তর শতকের পর পর হাফসেঞ্চুরির দেখা পান মোমিনুলও। ম্যাচের ৭৮তম ওভারে ১১৭ বলে অর্ধশতক পূরণ করেন তিনি।

অপরাজিত থেকেই দিন শেষ করেছে শান্ত-মোমিনুল জুটি।

৯০ ওভার শেষে তামিমের পর আর কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩০২ রান। শান্ত ২৮৮ বল খেলে ১২৬ রানে এবং মোমিনুল ১৫০ বল খেলে ৬৪ রানে অপরাজিত থাকেন। অর্থাৎ তৃতীয় উইকেটে শান্ত-মোমিনুল জুটির সংগ্রহ ১৫০ রান।

আগামীকাল দ্বিতীয়দিনে এ সংগ্রহকে কতদূর টেনে নেয় এ জুটি তাই দেখার বিষয়।

আজ সাইফের আউটটি ছাড়া লংকান বোলাদের সাফল্য নেই একটিও। তামিমকে সেঞ্চুরি বঞ্চিত করলেও ১০১ বলে ১৫ বাউন্ডারি হাঁকিয়ে ৯০ রানের ইনিংস খেলে ভিত রচনা করে দিয়ে যান তামিম।

বাংলাদেশ দলের বড় প্রাপ্তি শান্তর ব্যাটে রান।

বয়সভিত্তিক আর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা এই ক্রিকেটার আন্তর্জাতিক অঙ্গনে বরাবরই ব্যর্থ ছিলেন।

ওয়ানডে বা টেস্টের কোনোটিতেই তার ব্যাট হাসছিল না। সাকিবের অনুপস্থিতির কোনো সুযোগই কাজে লাগাতে পারছিলেন না।

বারবার কম রানে সাজঘরে ফেরায় সমালোচনা সইতে হচ্ছিল তাকে। সবশেষ নিউজিল্যান্ড সফরে দুই ইনিংসে করেছিলেন মাত্র ১৮ আর ১২ রান। এমন পারফরম্যান্সে জাতীয় দলেই তার থাকাটা অনিশ্চিত হয়ে পড়ে।

ক্যারিয়ারের এমন পরিস্থিতিতে শ্রীলংকায় পাল্লেকেলেতে দূর্দান্ত এক ইনিংস খেললেন শান্ত। সমালোচকদের জবাব দিলে ব্যাট হাতেই।

বলতে গেলে অনেক সাধনার পর সেঞ্চুরির মুখ দেখলেন শান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে তার ইনিংসগু্লো ছিল-২৫, ০, ৪ আর ১১ রানের। ৬ টেস্ট শেষে গড় মাত্র ২১.৯০। এমন গড়ও হতো না যদি দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে তার  ৭১ রানের ইনিংসটি না থাকত ।

যা ছিল এতোদিন পর্যন্ত তার সর্বোচ্চ। আজ নিজের রেকর্ডকে ছাপিয়ে গেলেন শান্ত। ২৩৫ বলে ১২ চার ১ ছক্কায় সেঞ্চুরি হাঁকালেন।

সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)
টস : বাংলাদেশ

বাংলাদেশ ১ম ইনিংস : ৩০২/২ (৯০ ওভার)
শান্ত ১২৫*, তামিম ৯০, মুমিনুল ৬৪*
বিশ্ব ৬১/২

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Mbappy

বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর এমবাপ্পের আক্ষেপ

July 15, 2026
Messi

ফুটবল ইতিহাসের সবচেয়ে রহস্যময় ছবি

July 15, 2026
স্পেনের কোচ

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চাচ্ছেন স্পেনের কোচ

July 15, 2026

Latest News

Mbappy

বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর এমবাপ্পের আক্ষেপ

Messi

ফুটবল ইতিহাসের সবচেয়ে রহস্যময় ছবি

স্পেনের কোচ

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চাচ্ছেন স্পেনের কোচ

ICC

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

WorldCup

আর্জেন্টিনা না ইংল্যান্ড? জুয়ার বাজারে বিশ্বকাপ ফাইনালে এগিয়ে কারা

আর্জেন্টিনা

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার কোচের মুখে বাংলাদেশের নাম কেন?

আর্জেন্টিনাকে বিশ্বকাপ

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর

ম্যারাডোনা

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

Argentina

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, কারা যাবে ফাইনালে? জানাল সুপারকম্পিউটার

আর্জেন্টিনা

ইংল্যান্ডকে হারানো আর্জেন্টিনার কাছে যুদ্ধ জয়ের সমান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa