Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা তামিম-শান্তর জোড়া হাফ-সেঞ্চুরিতে দ্বিতীয় সেশনও বাংলাদেশের
ক্রিকেট (Cricket) খেলাধুলা

তামিম-শান্তর জোড়া হাফ-সেঞ্চুরিতে দ্বিতীয় সেশনও বাংলাদেশের

By জুমবাংলা নিউজ ডেস্কApril 21, 2021Updated:April 21, 20212 Mins Read

তামিম-শান্তর জোড়া হাফ-সেঞ্চুরিতে দ্বিতীয় সেশনও বাংলাদেশের

Advertisement
স্পোর্টস ডেস্ক: ওপেনার তামিম ইকবাল ও তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তর জোড়া হাফ-সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় সেশনটিও নিজেদের করে নিলো সফরকারী বাংলাদেশ। ৫৩ ওভারে ২ উইকেটে ২০০ রান তুলে চা-বিরতিতে গিয়েছে টাইগাররা। তামিম ৯০ রানে ফিরলেও, ৭৮ রানে অপরাজিত আছেন শান্ত। প্রথম সেশনে ২৭ ওভারে ১ উইকেটে ১০৬ রান তুলে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছিলো বাংলাদেশ।

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। ব্যাট হাতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় টাইগাররা। ৬ বল খেলে খালি হাতে প্যাভিলিয়নে ফিরেন ওপেনার সাইফ হাসান।

এরপর তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে বিরতির আগ পর্যন্ত ১৫৩ বলে অবিচ্ছিন্ন ৯৮ রানের জুটি গড়েন তামিম। ৫৩ বল খেলে টেস্ট ক্যারিয়ারের ২৯তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

হাফ-সেঞ্চুরির পর নিজের ইনিংসকে সামনের দিকে নিয়ে গেছেন তামিম। বিরতির আগ পর্যন্ত ৬৫ রানে অপরাজিত ছিলেন তিনি। ৭২ বল খেলে ১২টি চার হাঁকান তামিম। ৮৬ বল খেলে ৫টি চারে ৩৭ রানে অপরাজিত ছিলেন শান্ত।

বিরতির পর সেঞ্চুরির পথেই ছিলেন তামিম। কিন্তু দুভার্গ্য ৯০ রানে আউট হন এই ওপেনার। ১৫টি চারে ১০১ বল খেলে নিজের ইনিংস সাজান তামিম। দ্বিতীয় উইকেটে তামিম-সাইফ ২২৫ বলে ১৪৪ রান যোগ করেন।

তামিমের বিদায়ের পর অধিনায়ক মোমিনুল হককে নিয়ে দলের রানের চাকা ঘুড়ান শান্ত। চা-বিরতির আগ পর্যন্ত অবিচ্ছিন্ন থাকেন তারা। ১০টি চার ও ১টি ছক্কায় ১৭২ বলে নিজের ইনিংস সাজান শান্ত। ৪২ বলে ২১ রানে অপরাজিত মোমিনুল।

বাংলাদেশের পতন হওয়া দু’টি উইকেটই নিয়েছেন শ্রীলংকার বাঁ-হাতি পেসার বিশ্ব ফার্নান্দো। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনা

ফাইনালের আগে ভ্রমণ বিপর্যয়ে আর্জেন্টিনা

July 17, 2026
World Cup

এআই জানালো বিশ্বকাপ জিতবে কে

July 17, 2026
সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

July 17, 2026

Latest News

আর্জেন্টিনা

ফাইনালের আগে ভ্রমণ বিপর্যয়ে আর্জেন্টিনা

World Cup

এআই জানালো বিশ্বকাপ জিতবে কে

সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

মেসি

এমবাপের সমান গোল করেও কেন গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি?

স্কালোনি

ডি পলকে বেঞ্চে বসানোর চমকপ্রদ তথ্য দিলেন স্কালোনি

মেসি

মেসি কত অর্থের মালিক, জানুন আয়ের প্রধান উৎস

afp-messi

মেসির যেসব রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি

আর্জেন্টিনা

স্পেনকে হারালেই ইতিহাস, অনন্য কীর্তির দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa