বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনে তার পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য বেবী নাজনীন। তিনি বলেন, ‘দেশের মানুষের অধিকার, গণতন্ত্র এবং ন্যায়ের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্ব এখন সময়ের দাবি।’

বেবী নাজনীন

Advertisement

শনিবার (৭ জানুয়ারি) দিনভর গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেন।

তারেক রহমানের পক্ষে প্রচারে অংশ নিয়ে বেবী নাজনীন বলেন, ‘দেশের মানুষের অধিকার, গণতন্ত্র এবং ন্যায়ের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্ব এখন সময়ের দাবি।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে দেশের মানুষ যে বঞ্চনা ও কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, সেখান থেকে মুক্তির পথ দেখাতে পারেন একমাত্র তারেক রহমান। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারই দেশের ভবিষ্যৎ বদলাতে সক্ষম।’

নিজের অবস্থান ব্যাখ্যা করে বেবী নাজনীন বলেন, ‘আমি একজন শিল্পী হিসেবে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আজ আমি নির্বাচনী এলাকায় উপস্থিত হয়েছি একজন সচেতন নাগরিক হিসেবে। তারেক রহমান দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।’

আরও পড়ুন

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন নিয়ে নির্দেশনা জারি

প্রচারণা চলাকালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। তারেক রহমানের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.