Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home রাজনীতি তারেক রহমানের মন্ত্রিসভায় যোগদানের বিষয়ে যা বললেন এনসিপির এই নেতা
রাজনীতি

তারেক রহমানের মন্ত্রিসভায় যোগদানের বিষয়ে যা বললেন এনসিপির এই নেতা

By Md EliasFeb 15, 2026, 10:12 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎকে দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিক বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাড্ডায় এনসিপি আহ্বায়কের বাসায় তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমানের মন্ত্রিসভা

বিএনপির নতুন মন্ত্রিসভায় এনসিপি নেতাদের যোগদানের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, ‘না। এ ধরনের কোনো আলোচনা আজকের বৈঠকে হয়নি।’

আখতার হোসেন আরও বলেন, ‘চব্বিশের অভ্যুত্থানে যাঁরা শহীদ ও আহত হয়েছেন, তাঁদের পরিবার ও পুনর্বাসন নিয়ে আমরা কথা বলেছি। এনসিপি আহ্বায়ক ফুল দিয়ে তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। এ সময় শাপলা কলির একটি কাঠামো এবং একজন শহীদের হাতে লেখা একটি চিঠি তাঁকে উপহার দেওয়া হয়েছে। এই সাক্ষাৎ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হবে বলেই আমাদের প্রত্যাশা।’

এনসিপির সদস্য সচিব বলেন, ‘গণতন্ত্রের পক্ষে যেকোনো রাজনৈতিক দলের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু আমরা যেন একত্রে বসতে পারি। সংলাপের মধ্য দিয়েই যাতে আমরা সমাধানে পৌঁছাতে পারি, এ ব্যাপারেই নাহিদ ইসলাম আহ্বান জানিয়েছেন। আমরা আশাবাদী আজকের যে বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ, এ ধরনের সংলাপের মধ্য দিয়েই আমরা দেশের যেকোনো সমস্যা সমাধান করতে পারব।’

নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাতের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করতে তাঁর বসুন্ধরার বাসায় যান তারেক রহমান।

যুবদল নেতার দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

গত বৃহস্পতিবার ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। শুক্রবার রাতে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
নাসীরুদ্দীন পাটওয়ারীর

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ৮ জনের নামে মামলা

May 22, 2026, 11:08 PM Asia/Dhaka
নাসীরুদ্দীন পাটোয়ারী

প্লিজ সেভ আস: নাসীরুদ্দীন পাটোয়ারী

May 22, 2026, 10:58 PM Asia/Dhaka
দুদু

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

May 21, 2026, 5:34 PM Asia/Dhaka
Latest News
নাসীরুদ্দীন পাটওয়ারীর

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ৮ জনের নামে মামলা

নাসীরুদ্দীন পাটোয়ারী

প্লিজ সেভ আস: নাসীরুদ্দীন পাটোয়ারী

দুদু

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

হাসনাত আব্দুল্লাহ

আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই: হাসনাত আব্দুল্লাহ

মাহফুজ আলম

আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই: মাহফুজ আলম

fakhrul

জামায়াতে ইসলামীকে নিয়ে মির্জা ফখরুলের কড়া মন্তব্য

বিএনপি

পৃথক সচিবালয়ের জন্য সব দরজা বন্ধ হয়ে যায়নি : বিএনপি

চবি ছাত্রদল

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

বিএনপি

বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা

মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল

মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলে ত্যাগীদের দিয়ে কমিটি চূড়ান্ত

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp