বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ভারতের বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন।
তিনি আরও উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ইতিহাস, ভাষা ও সংস্কৃতির গভীর ও অভিন্ন সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক ভবিষ্যতেও আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
খাড়গে তাঁর পোস্টে বলেন, অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ সব সময় ভারতের জনগণের সমর্থন পাবে।
জামায়াত কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ কৃষকদলের নেতা বহিষ্কার
উল্লেখ্য, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠনের পথে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


