Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home রাজনীতি ‘তারেক রহমান কোনো অন্যায়ের সঙ্গে আপস করেননি’
রাজনীতি

‘তারেক রহমান কোনো অন্যায়ের সঙ্গে আপস করেননি’

By Saiful Islamসেপ্টেম্বর 8, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, ‘দুর্নীতি প্রতিরোধে বিএনপি কঠোর ভূমিকায় রয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে দলের নেতাকর্মীদেরকে বার বার নানা বিষয়ে সতর্ক করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কোনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। আগামীতেও করবেন না। তার নেতৃত্বেই আগামী দিনে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।’

Advertisement

শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজংয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে শহিদ নেতাকর্মীদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় লৌহজং উপজেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট সালাম বলেন, ‘দুর্নীতি ও দুর্বৃত্তায়নমুক্ত বাংলাদেশ গড়তে হলে তারেক রহমানের বিকল্প নেতৃত্ব নাই। আজ তার সুদৃঢ় নেতৃত্বের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। তার নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ ছিল। এজন্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।’

লৌহজং উপজেলা বিএনপির সদস্যসচিব হাবীবুর রহমান অপু চাকলাদারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলার দশটি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দলের সর্বস্তরের নেতাকর্মীরা। এর আগে সকালে বেজগাঁও ইউনিয়ন শাখার বর্ধিত সভা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বাজেট পেশ

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

জুন 9, 2026
রুমিন ফারহানা

হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে: সংসদে রুমিন ফারহানা

জুন 8, 2026
মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম

মিরপুরে তিন স্কুলে গাছের চারা বিতরণ করলেন এনসিপির মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম

জুন 7, 2026
Latest News
বাজেট পেশ

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

রুমিন ফারহানা

হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে: সংসদে রুমিন ফারহানা

মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম

মিরপুরে তিন স্কুলে গাছের চারা বিতরণ করলেন এনসিপির মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম

বিএনপি

‘হাসিনার ১৭ বছরে গ্যাসের যা দাম বেড়েছিল, বিএনপির ৩ মাসে ততটা বেড়েছে’

তারেক রহমান

‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’

Noyon

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

খেলাফত মজলিস

বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনজীবন আরও দুর্বিষহ হবে: খেলাফত মজলিস

ডা. দীপু মনি

এক মামলায় জামিন পেলেন দীপু মনি

Bangladesh Jamaat-e-Islami

সরকারের পররাষ্ট্রনীতিকে দুর্বল বলল জামায়াত

আমির হামজার স্ত্রী

আমির হামজার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa