Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ক্ষমতায় এলে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের ঘোষণা তারেক রহমানের
রাজনীতি

ক্ষমতায় এলে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের ঘোষণা তারেক রহমানের

By Md EliasJanuary 20, 20262 Mins Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারলে বিএনপি সারা দেশে ২০ হাজার কিলোমিটারের মতো খাল খনন করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

তারেক রহমান- খাল খনন

Advertisement

তারেক রহমান বলেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ঢাকা শহরের বাসিন্দারাও এখন খাল খননের প্রয়োজনীয়তা বোধ করছেন৷ কারণ একের পর এক খাল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে।

ঢাকার সবুজায়ন কমেছে উল্লেখ করে তিনি বলেন, ১৭ বছর আগে বাধ্য হয়ে দেশের বাইরে চলে যেতে হয়েছে। ফিরে আসার পর মনে হয়েছে সবুজ কমে গেছে আগের তুলনায়। মনে হয়েছে ঢাকার সবকিছু শুকনো হয়ে গেছে। নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারলে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপন করতে চাই আমরা।

প্রত্যেক উপজেলায় সরকারি-বেসরকারি নার্সারি সক্ষমতা বাড়িয়ে সে লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে জানিয়ে তারেক রহমান বলেন, দেশব্যাপী পরিবেশকে সহায়তা করবে এমনভাবে বনায়নের পরিকল্পনা চলছে।

তিনি বলেন, অনেকদিন পরে দেশে এসেছি। বাইরে থাকতে যা শুনেছি এসে দেখছি ভিন্ন কিছু। রাজনীতিতে বিরোধীদলের সমালোচনা স্বাভাবিক চর্চা, এবার সে চর্চা বদলাতে হবে। সংকট সমাধানে কথা বলতে হবে, কাজ করতে হবে।

ট্রাফিক সমস্যা নিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, পাবলিক বাহন উন্নত করতে পারলে ট্রাফিক সমস্যা সমাধান অনেকটাই সম্ভব। মেট্রোরেল অনেক খরুচে, তার জায়গায় মনোরেল ব্যবস্থা চালু করা যায়। বনানী, মোহাম্মদপুর ইত্যাদি বিভিন্ন এলাকা থেকে মনোরেলকে মেট্রোরেলের সঙ্গে যুক্ত করতে পারলে ট্রাফিক সমস্যার সমাধান সম্ভব।

ক্রীড়াকে পেশার জায়গায় নিয়ে আসা হবে জানিয়ে তিনি বলেন, ক্রীড়াকে পেশার জায়গায় নিয়ে আসতে চাই আমরা। অন্যান্য বিভিন্ন পেশার জন্য যেভাবে প্রস্তুত করা হয়, তেমনিভাবে পেশাদার ফুটবলার হবে। সেজন্য শিক্ষাব্যবস্থাকে পরিবর্তন করতে চাই আমরা। বাংলার পাশাপাশি ইংরেজি ভাষা শেখার ওপরে বিশেষ নজর দেয়া হবে। পাশাপাশি তৃতীয় আরও একটি ভাষা শিক্ষার ওপরে নজর দেয়া হবে।

প্রতীক বরাদ্দ বুধবার, প্রচার শুরু বৃহস্পতিবার

তিনি বলেন, বাধ্যতামূলক যে কোনো একটি খেলার সঙ্গে যুক্ত থাকতে হবে প্রতিটি শিক্ষার্থীকে, এমন পরিকল্পনা আছে বিএনপির। একই পরিকল্পনা থাকবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও। যা প্রতিটি শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

July 6, 2026
A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

July 2, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026

Latest News

রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

জামায়াত

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa