জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একটি পাবলিক প্ল্যাটফর্মে সরাসরি আলোচনায় (ওপেন ডিবেট) অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে উভয় নেতা নিজ নিজ দলের নির্বাচনি ইশতেহার জাতির সামনে উপস্থাপন করবেন, যাতে জনগণ সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আমন্ত্রণ জানান।

পোস্টের শুরুতে তারেক রহমানকে ‘প্রিয়’ ও ‘মাননীয়’ বলে সম্বোধন করে ডা. শফিকুর রহমান লেখেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই সরকারের বৈধতা নিশ্চিত হয়।
তিনি আরও বলেন, ন্যায়বিচার ও জনগণের আস্থা ছাড়া কোনো নির্বাচনের ফলই মানুষের বিশ্বাস অর্জন করতে পারে না।
জুলাই বিপ্লবের পর তরুণদের সামনে দায়িত্ব এসেছে—রাজনীতি যে সভ্য, সহনশীল ও অহিংস হতে পারে, তা প্রমাণ করার। এ জন্য তিনি মিডিয়া ও জনগণের সামনে দাঁড়িয়ে ভবিষ্যৎ শাসনব্যবস্থার মান নির্ধারণের আহ্বান জানান, যা হবে সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ।
জামায়াত আমির বলেন, যেহেতু তারেক রহমান ইতোমধ্যে নিজের রাজনৈতিক পরিকল্পনা শুরু করেছেন, তাই তিনি তাকে সরাসরি আলোচনার মাধ্যমে একটি উন্মুক্ত মঞ্চে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। সেখানে উভয় পক্ষ জাতির সামনে নিজেদের ইশতেহার তুলে ধরবেন এবং জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেবেন।
শাহবাগে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত এমপি প্রার্থী মহিউদ্দিন রনি
পোস্টের শেষাংশে তিনি বলেন, আসুন আমরা বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে সবাই জনগণের ইচ্ছাকে সম্মান করার অঙ্গীকারে আবদ্ধ থাকব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


