পাকিস্তানের সিন্ধের সিনিয়র মন্ত্রী শারজীল মেমন বলেছেন, তালেবান সরকার এখন ভারতের ‘প্রক্সি’তে পরিণত হয়েছে। এমনকি, তালেবান সরকার ভারতের বি-টিমে পরিণত হয়েছে, যার মাধ্যমে, আফগানিস্তান থেকে পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি দাবি করেন, পাকিস্তান বহু দশক ধরে লাখ লাখ আফগান শরণার্থীদের ভাইয়ের মতো আশ্রয় দিয়েছে, কিন্তু আফগানিস্তান সবসময় পাকিস্তানের পিঠে ছুরি মেরেছে।
মন্ত্রী বলেন, পাকিস্তান সব কঠিন মুহূর্তে আফগানিস্তানের পাশে ছিল। তিনি উল্লেখ করেন, আফগান সন্ত্রাসীরা নিরীহ শিশুদের হত্যা করেছে এবং মসজিদ, ইমামবার্গাহসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


