Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা তিন দশক পর ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা ভারতের
ক্রিকেট (Cricket) খেলাধুলা

তিন দশক পর ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা ভারতের

By Hasan Majorফেব্রুয়ারি 11, 2020Updated:ফেব্রুয়ারি 11, 20202 Mins Read

Advertisement
স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বে বর্তমানে একচ্ছত্র দাপট দেখিয়ে যাচ্ছে বিরাট কোহলির ভারত। একের পর এক সিরিজ জয় তো রয়েছেই। হোক সেটা দেশের মাটি অথবা বিদেশে। খবর ইউএনবি’র।

কিন্তু নিউজিল্যান্ডে সিরিজ খেলতে গিয়ে মুদ্রার উল্টো পিঠও দেখলো কোহলি বাহিনী। ৩১ বছর পর ওয়ানডে ক্রিকেটে হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছে ভারত।

মঙ্গলবার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের ব্যবধানে হেরেছে সফরকারীরা।

সর্বশেষ ১৯৮৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। ৫ ম্যাচের সিরিজে ধবলধোলাই হয়েছিল সফরকারীরা।

এরপর ২০০৬ সালেও হোয়াইটওয়াশের লজ্জা থেকে বৃষ্টির কারণে রক্ষা পায় ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার কারণে সেবার হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হয়নি সফরকারীদের।

মঙ্গলবার টস হেরে আগে ব্যাট করতে নেমে লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৭ রান করে ভারত। রাহুল ১১৩ বলে খেলেন ১১২ রানের ইনিংস।

এছাড়া শ্রেয়াস আয়ার ৬২, মানিশ পান্ডে ৪২ এবং পৃথ্বিব শো ৪০ রান করেন।

কিউইদের পক্ষে হামিশ বেনেট ৪টি উইকেট নিয়ে সফল বোলার।

জবাব দিতে নেমে ১৭ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ৮০, মার্টিন গাপটিল ৬৬ এবং শেষদিকে কলিন ডি গ্রান্ডহোম ২৮ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। ভারতের পক্ষে যুজবেন্দ্র চাহাল ৩টি উইকেট লাভ করেন।

ওয়ানডে সিরিজে ভারত হোয়াইটওয়াশ হলেও টি-টোয়েন্টি সিরিজ ৫-০তে জিতেছিল সফরকারীরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

জুন 19, 2026
হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

জুন 19, 2026
স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

জুন 19, 2026
Latest News
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ফুটবল

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ইতিহাসের প্রাচীনতম ফুটবল

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa