জুমবাংলা ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীদের কোডিং শেখাব। আরেকটি পরিকল্পনা চালু করতে যাচ্ছি, সেটি হচ্ছে ছয় থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের কোডিং, ডিজাইন- এগুলো শেখানো হবে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এসে আর ধাক্কা খাবে না। তারা স্কুল থেকেই তৈরি হয়ে আসবে।

বৃহস্পতিবার রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বিশ্ববিদ্যালয়টির আচার্য ও রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্য রাখেন ডা. দীপু মনি।

তিনি বলেন, আমরা চাই প্রতিটি পর্যায়ে বয়স অনুযায়ী সকল শিক্ষার্থী যত বিষয়ই পড়ুক না কেন ভাষা, আইসিটি, সফটস্কিল শিখবে। শিক্ষার্থীরা বিভিন্ন দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা শিখবে। উদ্যোক্তা হতে শিখবে। মূল্যবোধ শিখবে।

ছবি-সংগৃহীত
Advertisement

সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ তৈরি করতে আমরা শিক্ষা ব্যবস্থা রূপান্তর করছি। আমরা প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত নতুন কারিকুলাম প্রণয়ন করেছি, সেটি চালু হয়েছে। ২০২৫ সাল নাগাদ প্রাথমিক ও পুরো মাধ্যমিকে বাস্তবায়ন হবে। আমাদের শিক্ষার্থীরা আগে মুখস্থ করত, আত্মস্থ করতে পারত না। এখন আনন্দের মধ্যদিয়ে শিখবে। অভিজ্ঞতাভিত্তিক সক্রিয় শিখন হবে। যা শিখবে বাস্তবে তা প্রয়োগ করতে শিখবে। পরীক্ষা ভীতি আর থাকবে না। পরীক্ষা কিছু থাকবে কিন্তু অধিকাংশই হবে ধারাবাহিক মূল্যায়ন।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়রে ২২তম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন অধ্যাপক রওনক জাহান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন সৈয়দ মঞ্জুর এলাহী, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা উপাচার্য অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, উপ-উপাচার্য ড. মোহাম্মদ জিয়াউল হক মামুন, ট্রেজারার ইশফাক ইলাহী চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মরার আগে মানুষকে কষ্ট না দিয়ে, হক না মেরে আল্লাহকে স্মরণ করুন: সুবহা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.