Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় ‘৩য় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আর্চারি চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ-২০২৪’ প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এ আয়োজনের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি।

এ বছর ২৬-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৩ দিনব্যাপী সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এটি অনুষ্ঠিত হচ্ছে। এতে টেকনিক্যাল পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।

এবারের আয়োজনে বাংলাদেশসহ ১২টি দেশের মোট ১০৭ জন পুরষ, মহিলা ও প্যারা আর্চার অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতাটি ৭০ মিটার, রিকার্ভ আর্চারি ক্যাটাগরিতে পরিচালিত হবে। প্রতিযোগীগণ পুরুষ একক, মহিলা একক, দ্বৈত এবং যৌথ ক্যাটাগরিতে অংশগ্রহণ করবেন।

প্রতিযোগিতায় মোট ১৪টি স্বর্ণ, ১৪টি রৌপ্য এবং ২৬টি ব্রোঞ্জ মেডেল প্রদান করা হবে। এ ছাড়াও সম্পূর্ণ প্রতিযোগিতার ওপর ভিত্তি করে একটি দলকে ফেয়ার প্লে ট্রফি প্রদান করা হবে।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল মিলিটারি স্পোর্টস কাউন্সিল (সিআইএসএম) বিশ্বের শীর্ষ সামরিক ক্রীড়া সংস্থা যা ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। সিআইএসএম এর সদর দপ্তর বেলজিয়ামে অবস্থিত। এ আন্তর্জাতিক সংস্থার মূল স্লোগান হলো ‘ফ্রেন্ডশিপ থ্রো স্পোর্টস’। বাংলাদেশসহ বিশ্বের ১৪০টি দেশের সামরিক বাহিনী সিআইএসএম এর সদস্য।

প্রতিষ্ঠার পর থেকে সিআইএসএম ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন দেশের সামরিক সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, শ্রদ্ধা, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দল নিয়মিত সিআইএসএম এর বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে।

বাজারে কিছুটা অস্থিতিশীলতা আছে : শিল্পমন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.