Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় তৃতীয় দিনেও জমেনি বইমেলা
জাতীয়

তৃতীয় দিনেও জমেনি বইমেলা

By Saiful IslamMarch 20, 20212 Mins Read

তৃতীয় দিনেও জমেনি বইমেলা

Advertisement
জুমবাংলা ডেস্ক : বাঙালির প্রাণের বইমেলার তৃতীয় দিন শনিবার (২০ মার্চ)। কিন্তু তৃতীয় দিনেও মেলা জমেনি বলে জানিয়েছে বিক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিনে মেলা শুরু হয় সকাল ১১টায়। শেষ হয় রাত নয়টায়। কিন্তু ছুটির দিনে সকালের দিকে বইমেলা শুরু হলেও সকালে পাঠক একদম ছিল না।

বিক্রেতারা জানিয়েছেন, সকালের দিকে মেলা প্রাঙ্গণে একটা রমরমা ভাব থাকে। যার ফলে পাঠক আসতে চায় না। তবে, বিকেলের দিকে কিছু পাঠক আসলেও অন্যান্য বছরের তুলনায় তা অনেক কম ছিল। এমনকি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনের তুলনায় শনিবার মেলায় কম পাঠক ছিল বলে বিক্রেতারা জানিয়েছে।

এ বিষয়ে অন্যপ্রকাশের বিক্রেতা মাহিয়া বলেন, সকালে রোদ্রের কারণে অনেকে মেলায় আসতে চায় না। আজ মেলায় তেমন পাঠক ছিল না বললেই চলে। গতকালের থেকে কম পাঠক এসেছে।

বিক্রেতারা জানিয়েছেন, মেলার পাঠক আসলেও তাদের খুব বেশি বই কিনতে দেখা যায়নি। পাঠকদের মধ্যে অনেকে ক্যাটালক নিতে আবার অনেকে দেখতে বা ঘুরতে আসছেন। তবে, আয়োজক ও বিক্রেতারা জানিয়েছেন, এক সপ্তাহ পর বইমেলার পরিবর্তন আসবে। মেলায় পাঠকদের সংখ্যা বাড়বে। বই বিক্রিও বেশি হবে।

শনিবার বিকেলে মেলার প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, এখনও মেলার অনেক স্টল ও প্যাভিলিয়নের অনেক কাজ বাকী। মেলায় পাঠক, প্রকাশক ও স্টলে কর্মরত কর্মচারীরা স্বাস্থ্যবিধি মানছেন না বলে অভিযোগ অনেকের।

মেলায় শনিবার নতুন বই এসেছে ১০৪টি। বিকেল ৪টায় বইমেলার মূল-মঞ্চে অনুষ্ঠিত হয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : স্বাধীনতার ঘোষণাপত্র শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে আবুল মোমেন লিখিত প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমির সহপরিচালক সাহেদ মন্তাজ। আলোচনায় অংশগ্রহণ করেন আবুল কাশেম এবং ফওজুল আজিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক খুরশীদা বেগম।

এসময় আলোচকরা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও ঘোষণাপত্র নিয়ে অনেক অযথা বিতর্কের জন্ম দেয়া হয়েছে, এ সম্পর্কিত ইতিহাসকে রাষ্ট্রীয় প্রভাব খাটিয়ে বিকৃত করার চেষ্টা করা হয়েছে। তারা বলেন, বঙ্গবন্ধু এদেশের অবিসংবাদিত নেতা হিসেবে স্বাধীনতার রূপকল্প একাত্তরের বহু আগেই তৈরি করে রেখেছিলেন। ১৯৭১-এর ৭ই মার্চ তাঁর ঐতিহাসিক বক্তৃতার মধ্য দিয়ে স্বাধীনতার সূত্রগুলো এদেশের জনগণের কাছে উপস্থিত করে, তাদের আসন্ন মুক্তিযুদ্ধের জন্য তৈরি করে ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এ নিয়ে কোনো বিভ্রান্তির অবকাশ নেই। স্বাধীনতার ঘোষণাপত্রে বঙ্গবন্ধু বাংলাদেশ রাষ্ট্রের নির্মাণ-কল্পনা প্রকাশ করেন, যা যুগ যুগ ধরে স্বাধীনতা সংহত করার প্রেরণা দিয়ে যাবে।

রোববার (২১ মার্চ) অমর একুশে বইমেলার ৪র্থ দিন। মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূল-মঞ্চে অনুষ্ঠিত হবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : স্বাধীন বাংলা বেতারকেন্দ্র শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী। আলোচনায় অংশগ্রহণ করবেন কল্যাণী ঘোষ, বুলবুল মহলানবীশ এবং আশরাফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রামেন্দু মজুমদার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

July 6, 2026
আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

July 6, 2026
Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

July 6, 2026

Latest News

স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

ইউপি-পৌরসভা

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপি-পৌরসভা

ভারী বৃষ্টি

কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু

BCS

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

লোডশেডিং

বিদ্যুৎ ‘শর্টেজ’–এর জন্য নয়, ‘টেকনিক্যাল’ কারণে গ্রামের লোডশেডিং

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa