জুমবাংলা ডেস্ক : পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। ভজনপুর ইউনিয়নের মুর্খাগজ এলাকায় ভারতের সীমান্ত সংলগ্ন করতোয়া নদী থেকে সাপটি উদ্ধার করে পাথর শ্রমিকরা।

image-90600-1570789885

Advertisement
অজগরের বাচ্চাটি লম্বায় ৭ ফিট আর ওজন ১৫ কেজি। স্থানীয়রা জানায় শুক্রবার সকালে ঐ এলাকার আসাদ আলী নামের একজন পাথর শ্রমিক নদীতে পাথর তুলতে গেলে নদীর ধারে সাপটিকে দেখতে পায়। তিনি জানান সাপটি সে সময় বালির উপড়ে ছিল । নড়া চড়াও করছিল না। এ সময় তিনি অন্যান্য পাথর শ্রমিকদের খবর দেন। তারা সাপটিকে উদ্ধার করে গ্রামে নিয়ে আসে।

সাপ ধরার খবরটি মুহুর্তে কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়ে । সাপটিকে দেখতে দলে দলে মানুষ ছুটে আসে। স্থানীয়রা পুলিশ কে খবর দিলে পুলিশ ও বনবিভাগের লোকজন এসে সাপটিকে সংরক্ষনের দায়িত্ব নেয়।

এ বিষয়ে বনবিভাগের পঞ্চগড় নার্সারী প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান,’ সাপটি অজগর সাপের বাচ্চা । বয়স আনুমানিক আড়াই-তিন মাস। ওজন প্রায় ১৫ কেজী ও লম্বা প্রায় ৭ফিট। সাপটিকে সংরক্ষন করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google