
শুক্রবার (১৮ জুন) রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত কারণে’ গাইবান্ধার ত্রিমোহনী এলাকায় বন্ধু শিহাবের বাসায় আত্মগোপনে ছিলেন আবু ত্ব-হা। তার সঙ্গীরাও সেখানে ছিলেন। এরপর তাকে সেখান থেকে বিকেল সাড়ে ৩টায় ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
গোপন সূত্রে আমরা জানতে পারি ত্ব-হা তার (রংপুর নগরের) চারতলার মসজিদে প্রথম স্ত্রীর সঙ্গে আছেন। সেই সংবাদ পেয়ে আমরা তাকে নিয়ে আসি। তাকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গীদেরও সন্ধান পেয়েছেন বলে তিনি জানান ।
উল্লেখ্য, গত ১০ জুন দিবাগত রাত থেকে আবু ত্বহা, তার দুই সঙ্গী আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন নিখোঁজ ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



