Advertisement
দিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘ত্রাণের নামে কাউকে চাঁদা দিবেন না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার ঘরে ঘরে খাদ্য পৌছে দেবে।’

সোমবার দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় তিনি এই মন্তব্য করেন।

ইকবালুর রহিম বলেন, ‘বিত্তশালী ও ব্যবসায়ীরা যদি সাহায্য করতে চান তাহলে তারা কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সাহায্য না করে নিজেরাই গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং সাহায্য করুন। আমাদের কাছে অভিযোগ এসেছে কেউ কেউ ভয় ভীতি দেখিয়ে ত্রাণের নামে মোটা অঙ্কের টাকা আদায় করছে। যার কোন স্বচ্ছতা ও জবাবদিহীতা নেই এবং গরিব মানুষেরকাছে এই অর্থ পৌঁছায় না।’

তিনি বলেন, ‘সময় এসেছে মানব সেবায় উৎস্বর্গীত করা। মানব সেবাও একটি ইবাদত। দেশে খাদ্যের কোনও ঘাটতি নেই। পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ রয়েছে।

দেশে যতদিন পর্যন্ত সংকট থাকবে ততদিন পর্যন্ত খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি বিত্তশালীদেরও মানুষের পাশে দাঁড়াতে হবে।

দিনাজপুর সদরের এই সংসদ সদস্য বলেন, ‘রহমতের এই রমজান মাসে যেন এই মহামারী করোনাভাইরাস থেকে দেশবাসী তথা বিশ্ববাসী রক্ষা পায় সেজন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করি এবং ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব শীগগিরই প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্ত হবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মোকাবেলায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এবং সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনপ্রতিনিধি ও প্রসাসনকে নির্দেশনা দিচ্ছেন।’

একই দিন দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা বিষয়ক সচেতনতা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম সম্পর্কিত আলোচনায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

দিনাজপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ এবং সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.