Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন কারা জানালেন স্থানীয় সরকার মন্ত্রী
জাতীয়

ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন কারা জানালেন স্থানীয় সরকার মন্ত্রী

By Hasan MajorApril 17, 20212 Mins Read

ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন কারা জানালেন স্থানীয় সরকার মন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক: স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনী এলাকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বর্তমান চেয়ারম্যান-মেম্বারগণই সরকারি ত্রাণ কার্যক্রম বিতরণসহ অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

এছাড়া, মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম এবং প্রকল্পের অগ্রগতি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরিদর্শনের করতে পরিচালক ও উপ-পরিচালক, স্থানীয় সরকারগণকে নির্দেশনা দেন মন্ত্রী।

সরকারি বাসভবন মিন্টু রোড থেকে স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানসমূহের সাথে চলমান কোভিড সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে ধারাবাহিক ভার্চুয়ালি মতবিনিময় সভার অংশ হিসেবে আজ সকল পরিচালক ও উপ-পরিচালক, স্থানীয় সরকারগণের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চলমান করোনা সংক্রমণ প্রকট আকার ধারণ করায় নির্বাচন কমিশন কর্তৃক ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া নির্বাচনী এলাকায় সরকারের ত্রাণ কার্যক্রমসহ অন্যান্য কাজ বর্তমান চেয়ারম্যান-মেম্বাররা করবে কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বর্তমান নির্বাচিত চেয়ারম্যান এবং মেম্বাররা সকল কর্মকান্ড চালিয়ে যাবেন।

তাজুল ইসলাম বলেন, করোনা মহামারীতেও চলমান উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে প্রকল্পের কাজ চলছে কিনা অথবা কাজের অগ্রগতি কেমন তা সশরীরে পরিদর্শন না করে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরিদর্শন করার জন্য পরিচালক এবং উপ-পরিচালক, স্থানীয় সরকারগণকে নির্দেশ দেন তিনি।

নিম্নমানের কাজ এবং অনিয়ম কোনোক্রমেই সহ্য করা হবে না তা পুনরায় ব্যক্ত করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মনিটরিংয়ের অভাবে যাতে কেউ নিম্নমানের কাজ সাথে জড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভাসহ অন্যান্য প্রতিষ্ঠানে অনেক সরকারি বরাদ্দ দেওয়া হচ্ছে । এসব বরাদ্দ ঠিকমতো বাস্তবায়ন অথবা সঠিকভাবে ব্যয় করা হচ্ছে কিনা তা তদারকি করার জন্য নির্দেশ দেন।

এ সময় জেলা পর্যায়ে কর্মরত উপ-পরিচালক-ডিডিএলজি পদে জনবল সংকট থাকায় এ সংকট দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় চালানো তাণ্ডবের প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, সেখানকার জেলা পরিষদ, পৌরসভাসহ অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি নিরুপন করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের শক্ত হাতে মোকাবেলা করা হবে বলেও জানান তিনি।

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (পরিবীক্ষণ,মূল্যায়ন ও পরিদর্শন ইউনিট), অতিরিক্ত সচিব এবং সকল বিভাগের পরিচালক এবং জেলায় কর্মরত উপ-পরিচালক, স্থানীয় সরকারগণ অংশ নেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

July 15, 2026
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026
Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঝড়ের আভাস

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

Register

এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa