Advertisement
জুমবাংলা ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম মিশন প্রধান আব্দুসসাত্তর এসওএভ।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে আইওএমর বিভিন্ন কার্যক্রম সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।

আইওএম প্রধান এ সময় বলেন, ২০১৬ সালে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক রোহিঙ্গাদের এদেশে আগমনের ঢল শুরু হওয়ার পর ২০১৭ সালের আগ পর্যন্ত এককভাবে আইওএম শরণার্থী ক্যাম্পগুলোতে তাদের কার্যক্রম পরিচালনা করে।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, শরণার্থী সেলের প্রধান (অতি.সচিব) মোঃ হাসান সারওয়ার ও কে এম আব্দুল ওয়াদুদ (অতি. সচিব) এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

শিক্ষায় বরাদ্দ কমছে সাড়ে আট হাজার কোটি টাকা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.