Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ত্রাণ বিতরণে ঢাকায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করল রংপুর বিভাগ সমিতি
জাতীয় ঢাকা বিভাগীয় সংবাদ রংপুর

ত্রাণ বিতরণে ঢাকায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করল রংপুর বিভাগ সমিতি

By Hasan MajorApril 8, 20202 Mins Read

ত্রাণ বিতরণে ঢাকায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করল রংপুর বিভাগ সমিতি

Advertisement
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকারের দেয়া কর্মসূচিতে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছে রংপুর বিভাগ সমিতি, ঢাকা।

আজ ঢাকার হাজারীবাগ এলাকার লেদার টেকনোলজি ইনস্টিটিউটের মাঠে কর্মহীন ৬০০ পরিবারের মাঝে শতভাগ সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল ও আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করে এক অনন্য দৃষ্টান্ত করেছে সমিতিটি।

ত্রাণ বিতরণে ঢাকায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করল রংপুর বিভাগ সমিতিদেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়ে নাগরিকদের বাসায় থাকার আহ্বান জানিয়েছে সরকার। এতে সাড়া দিয়ে নাগরিকেরা এখন অবস্থান করছেন নিজ নিজ বাসায়। এর ফলে কর্মহীন হয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী নিম্ন আয়ের মানুষেরা। এমন অবস্থায় সরকারের পাশাপাশি বিত্তবান মানুষেরা তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। কিন্তু অসহায় ও দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণের সময় ভিড় লেগে যাচ্ছে, হচ্ছে জনসমাগম, রক্ষিত হচ্ছে না সামাজিক দূরত্ব। এতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে।

এমন অবস্থায় ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি আজ দেখালেন ভিড় এড়িয়ে ও সামাজিক দূরত্ব বজায় রেখে কিভাবে ত্রাণ কার্যক্রম চালানো যায়। ত্রাণ নিতে আসা কর্মহীন মানুষেরা যেমন মাঠে এসে কেউ কারও সংস্পর্সে আসার সুযোগ পায়নি, তেমনি ত্রাণ গ্রহণ করে সমিতির দেয়া বিধিনিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ বাসায় ফিরে গেছে।

ত্রাণ বিতরণে ঢাকায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করল রংপুর বিভাগ সমিতিসমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার ডিআইজি আবু কালাম সিদ্দিক জুমবাংলাকে জানান, ‘এই সময়টা কারও সংস্পর্শে আসা মানেই করোনা সংক্রমণের ঝুঁকি। তবু আমরা এই ঝুঁকি নিয়ে ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছি যাতে করে কাউকে না খেয়ে থাকতে না হয়। ত্রাণ নিতে এসে যাতে কেউ করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যে না পড়ে সেজন্য আমাদের সমিতির সদস্যরা সেখানে সব ধরণের ব্যবস্থা নিয়েছিল।’

তিনি বলেন, ‘তাদের এই কার্যক্রম শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকবে না। বৃহৎ পরিসরে রংপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।’

ত্রাণ বিতরণের সময় সমিতির সভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম, সমিতির সহ-সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক ও পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মহসীন আলী মন্ডল প্রিন্স,  স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক ডা. মোঃ মুজিবুর রহমান, সহ-স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক ও ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীর মাসুদ, ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহিল কাফি,  সমিতির সদস্য ও ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হাসিনুজ্জামান হাসিনসহ সমিতির অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

July 17, 2026
পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

July 17, 2026
বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

July 17, 2026

Latest News

greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

Fish

বৃষ্টির প্রভাব পড়েছে মাছ-সবজি-ডিম ও মুরগির দামে

স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যাদুর্গতদের পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

Hamidur Rahman

ঝিনাইদহে সরিয়ে ফেলা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য!

EC

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

Ortho Minister

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

ছুটির সুযোগ

আগস্টে টানা ৪ দিন করে দুই দফায় ছুটির সুযোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa