Advertisement
জুমবাংলা ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

উপজেলার শাহপুর এলাকায় আজ ভোরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজনের মধ্যে তিনজন হলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাদানিগর গ্রামের নুরুল হকের ছেলে আতিকুর রহমান (১৫), একই উপজেলার কমলাটিলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে সাদির আলী (২৫) ও কমলগঞ্জ উপজেলার বেড়াজরা গ্রামের আব্দুল হান্নানের ছেলে আব্দুস সালাম (৩২)। নিহত বাকি দুজনের মধ্যে একজন নারী ও একটি শিশু। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। আহত বাকিদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম জানান, ঢাকা থেকে বিদেশফেরত যাত্রীকে নিয়ে আজ ভোরে মৌলভীবাজার যাচ্ছিল একটি মাইক্রোবাস। পথে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি বালুবোঝাই ট্রাক ও পিকআপের সঙ্গে মাইক্রোবাসটির ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত চারজনের দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

এর আগে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেটে পাঠায়। এ ছাড়া দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.