Advertisement
জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দক্ষ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘আগামী দিনেও রাষ্ট্রের স্টিয়ারিং এই দক্ষ দেশপ্রেমিক নেতার হাতে থাকলে বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। কারণ সমগ্র বিশ্বে আজ প্রমাণিত শেখ হাসিনা সর্বোত্তম সেবা প্রদানকারী দক্ষ রাষ্ট্রনায়ক।’

আজ (২ জুন) জয়পুরহাট-২ নির্বাচনী এলাকার আক্কেলপুর পৌর এলাকায় অনুষ্ঠিত পৃথক পৃথক ৭ টি দোয়া মাহফিল এবং উন্নয়ন ও জন আকাঙ্ক্ষা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হুইপ স্বপন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ ও মানুষের কল্যাণে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য জনগণের প্রতি বিনীত অনুরোধ করেন।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনার অভিঘাত, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, জ্বালানির সীমাহীন মূল্যবৃদ্ধির চাপ সামলানো বাংলাদেশের মত অতি জনবহুল ছোট্ট রাষ্ট্রের জন্য একটি চরম দুরূহ কাজ। অনেক বৃহৎ অর্থনীতির রাষ্ট্র চরম সঙ্কটে উপনীত হয়েছে। বাংলাদেশ এই চরম সঙ্কট দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে কেবলমাত্র দক্ষ, পরিশ্রমী ও মানবিক রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার জন্য।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, দীর্ঘ অভিজ্ঞতা ও জন সমস্যা বিষয়ে জ্ঞানের গভীরতা, সবদিকে তীক্ষ্ণ নজরদারি, গরীর মানুষের প্রতি আন্তরিক দরদ এবং সদা কর্ম তৎপরতার সঙ্গে রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরদিকে কৃষক, শ্রমিক, শিল্প মালিক, সেবা প্রদানে নিযুক্ত নাগরিকবৃন্দ নিরলস পরিশ্রম করছেন। নেতা ও জনতার সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ প্রতিকূলতা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে চলছে।

দিনব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানসমূহে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, সাধারন সম্পাদক ও জয়পুরহাট চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ্ব আহসান কবীর এবলব, পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাহফুজা সুলতানা মলি, আতিকুজ্জামান মিঠু প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.