আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনপ্রবাসী বেশ কয়েকজন ব্যক্তির উদ্যোগে মৌলভীবাজারের আখাইলকোরা ইউনিয়নে প্রায় ১০০ জনকে উপহার দেওয়া হয়েছে নৌকা। এই এলাকায় চলাচলের জন্য নৌকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। এসব এলাকার মানুষদের জীবনযাত্রার মান নির্ধারিত হয় মাছ ধরে। তাই মাছ ধরার জন্য নৌকা চুক্তিতে ভাড়া করে আনতে হয়। এরকমই বেশকিছু মানুষকে নৌকার মালিকানা করে দিলেন লন্ডনপ্রবাসী আগ্রহী তরুণেরা।

Advertisement
প্রবাসী বেশ কয়েকজন বাংলাদেশি তরুণ গড়ে তুলেছেন একটি সংগঠন যার নাম ক্যাপ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উদ্যোগে বৃহত্তর সিলেটের বেশকিছু এলাকায় দরিদ্র মানুষের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে।

এরই অংশ হিসেবে ‘ফিশ ফর লাইফ’ শিরোনামে প্রথম দফায় ৫০ জন দরিদ্র নারীর হাতে এই নৌকা বিতরণ করা হয়েছে গত শুক্রবারে। আর পুরো বিষয়টিকে দেশের সামনে তুলে ধরেছেন ব্যারিস্টার সুমন।

সুমন সেসব প্রবাসীদের জিজ্ঞেস করেছিলেন কেন নৌকা? তারা বলেন, আমরা চাল কিনে দিতে পারবো, দিতে পারতাম- কিন্তু সেটা সাময়িক ক্ষুধা নিবারণ হতো। আমরা নগদ অর্থ দিতে পারতাম কিন্তু সেটাও খুব অল্প সময়ে শেষ হয়ে যেত। আমরা নৌকা কিনে দিয়েছি যদি এই হাওর-বাওর অঞ্চলের মানুষ এই নৌকা দ্বারা জলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারে। স্কুল কলেজে তাঁদের সন্তানেরা যাতায়াতেরজন্য যাতে ভাড়ায় না গিয়ে এই নৌকায় যেতে পারে। আগে তারা নৌকা ভাড়া করে এনে মাছ ধরতো। তাতে এইসব দরিদ্র মানুষের হাতে অবশিষ্ঠ কিছুই থাকতো না। তাই আমরা চেয়েছি একটি করে নৌকা ও একটি করে লাইফ জ্যাকেট দিতে। আমরা চেষ্টা করছি।

জানা গেছে, এসব একেকটি নৌকা বানাতে খরচ পড়েছে ২৬ হাজার টাকা। ব্যারিস্টার সুমন বলেন, আমি আড়াইশো কিলোমিটার দূর থেকে এই লন্ডন প্রবাসীদের লংকাকাণ্ড দেখতে এসেছি। আমি অভিভূত। আমি তাঁদের আশীর্বাদ জানাই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google