বিশ্বকাপে প্রথমবার র্যাঙ্কিংয়ের উপরের দিকে থাকা একটি দলের বিরুদ্ধে খেলতে নামছে আর্জেন্টিনা। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে শুধু লড়াকু ফুটবল খেললেই হবে না বলে মনে করছেন লিয়োনেল স্কালোনি।

তার মতে, যে ঘরানার ফুটবল সাম্প্রতিক কালে তাদের সাফল্য এনে দিয়েছে, সেটাই খেলতে হবে।
নকআউটে তিনটি ম্যাচেই কষ্ট করে জিতেছে আর্জেন্টিনা।
ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের সবচেয়ে কঠিন পরীক্ষা হবে বলে মনে করা হচ্ছে।
ম্যাচের আগে স্কালোনি বলেছেন, ‘আমাদের মধ্যে ইচ্ছাশক্তি এবং আবেগ প্রচুর পরিমাণে রয়েছে।
আমাদের সঠিক ভাবে ফুটবল খেলতে হবে। বল নিয়ন্ত্রণ করা শিখতে হবে, যেটা এত দিন ধরে আমাদের সবচেয়ে শক্তিশালী জায়গা ছিল।
যারা এত দিন ধরে দুর্দান্ত ফুটবল খেলে দেশকে সাফল্য এনে দিয়েছে, সেটাই কাল দেখাতে হবে।’
স্কালোনি কোচ হওয়ার পর আর্জেন্টিনা দু’বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। তিনবার কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে। তাই আর্জেন্টিনার কোচের মতে, এ ধরনের ম্যাচ খেলার অভিজ্ঞতা তাদের রয়েছে।
তিনি বলেছেন, ‘আমরা এ ধরনের ম্যাচ খেলার ব্যাপারে বেশ অভিজ্ঞ। তবে এতে বাড়তি কোনও সুবিধা পাওয়া যায় না। তবে কঠিন পরিস্থিতিতে নিজেদের শান্ত রাখার শিক্ষা অবশ্যই পাওয়া যায়। আমরা সেটা জানি। আমরা আনন্দিত, খুশি, উত্তেজিত। দেশের মানুষের সঙ্গে উৎসব করতে চাই। আমরা ওদের বোঝাতে চাই যে, দেশের ফুটবল দল হৃদয় দিয়ে খেলে।’
ইংল্যান্ড যে তাদের বেগ দেবে এটা মেনে নিয়েছেন স্কালোনি। তাই কোনো ঝুঁকি নিতে নারাজ তিনি। বলেছেন, “বিপক্ষ দল খুবই কঠিন প্রতিপক্ষ। কোনো কিছুই সহজ হবে না। আমাদের আলাদা কোনো সুবিধা পাব না। ফাইনালে উঠতে গেলে অনেক লড়াই করতে হবে। তবে ম্যাচটা উপভোগও করব আমরা।’
ইংল্যান্ডের হ্যারি কেন এবং জুড বেলিংহ্যাম দুরন্ত ফর্মে রয়েছেন। দু’জনেই বিশ্বকাপে ছয়টি করে গোল করেছেন। তাদের নিয়ে স্কালোনির মন্তব্য, “ওরা দু’জনেই দারুণ খেলোয়াড়। বিশ্বের অন্যতম সেরা। যেকোনো কোচই ওদের দলে চাইবে। তবে ওদের থামানোর অস্ত্র আমাদের জানা আছে। ওরা যাতে ভাল খেলতে না পারে সেই চেষ্টা করব। নিজেদের পরিকল্পনা তৈরি রাখছি। মাঠেই সেটা দেখা যাবে।’
ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার খেলা মানেই ঘুরেফিরে আসে ফকল্যান্ড আইল্যান্ড যুদ্ধ এবং অতীতের বিতর্কিত ম্যাচের কথা। তবে স্কালোনি সে সব পাত্তাই দিচ্ছেন না।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি বলেছেন, ‘সত্যিটা হল, এটা স্রেফ একটা ফুটবল ম্যাচ। আমি অন্য কিছু এর সঙ্গে জড়াতে চাই না। বিশেষ করে যেটা অনেক বছর আগে ঘটে গিয়েছে। আমাদের ইতিহাসের অন্যতম দুঃখজনক অধ্যায় ওটা। এখন সেটা নিয়ে কিছুই করতে পারব না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



