Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দল থেকে পদত্যাগ করা নেতাদের ঝুলিয়ে রাখার কৌশলে বিএনপি
জাতীয় রাজনীতি স্লাইডার

দল থেকে পদত্যাগ করা নেতাদের ঝুলিয়ে রাখার কৌশলে বিএনপি

By Hasan MajorNovember 13, 2019Updated:November 13, 20193 Mins Read

দল থেকে পদত্যাগ করা নেতাদের ঝুলিয়ে রাখার কৌশলে বিএনপি

Advertisement
হারুন উর রশীদ স্বপন, ডয়চে ভেলে: বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা দল থেকে পদত্যাগ করলেও তাদরে বিষয়ে এখনো সিদ্ধান্ত জানায়নি দলটি৷ তাদের পদত্যাগপত্র আপাতত গ্রহণ করা করে কোনো না কোনোভাবে তাদের দলের সঙ্গেই রাখার কৌশল নিয়েছেন দলটির শীর্ষ নেতারা৷

এক সপ্তাহে বিএনপির তিন শীর্ষ নেতা পদত্যাগ করলেও এদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি দলটি৷

মোরশেদ খান, লে. জে. (অব.) মাহবুবুর রহমান ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর বিএনপি থেকে পদত্যাগের বিষয়টি এখন বেশ আলোচিত৷ এদের মধ্যে দুজন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন৷ তবে আরিফুল হকসহ সিলেটের চার বিএনপি নেতা যুবদলের কমিটি গঠনের দ্বন্দ্বে পদত্যাগ করেছেন৷ আরিফ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশীর্বাদপুষ্টদের কাছে হেরে যাওয়ার পর পদত্যাগপত্র জমা দেন৷

আর মাহবুবুর রহমান তার স্পষ্টবাদিতার কারণে বিএনপির শীর্ষ নেতাদের বিরাগভাজন হন৷ কেন্দ্র থেকে তাকে অবস্থান বদলাতে বলার পর তাতে রাজি না হয়ে তিনি পদত্যাগ করেন বলে তার ঘনিষ্ট কয়েকজন জানিয়েছেন৷ অন্যদিকে মোরশেদ খান পদত্যাগ করেছেন তার ব্যবসা-বাণিজ্যের স্বার্থে৷

বিএনপি এদের কারো পদত্যাগপত্র নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি৷ বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের পদত্যাগকে দলটি সহজভাবে নেয়নি৷ আর মাহবুবুর রহমান যদি পদত্যাগ করে চুপ থাকেন তাহলে কোনো আপত্তি নেই তাদের৷ কারণ ওয়ান ইলেভেনের সময় তিনি সংস্কারপন্থি ছিলেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একক সিদ্ধান্তেরও তিনি বিরোধী৷

বিএনপি থেকে শীর্ষ নেতাদের পদত্যাগের তালিকা ক্রমশ লম্বা হচ্ছে৷ গত কয়েক বছরে বিএনপি ছেড়েছেন  থেকে পদত্যাগ করেছেন মোসাদ্দেক আলি ফালু, আলি আসগর লবি, সমশের মুবিন চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, পারটেক্স গ্রুপের এম এ হাসেমসহ আরো কিছু নেতা৷ এদের মধ্যে শুধু ইনাম আহমেদ চৌধুরীর পদত্যাগপত্র গৃহীত হয়েছে৷ কারণ তিনি ৩০ ডিসেম্বর নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দিয়েছেন৷ কিন্তু বাকীদের পদত্যাগপত্র এখনো পড়ে আছে সিদ্ধান্তের অপেক্ষায়৷

বিএনপিতে এখন আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, শাহ মেয়াজ্জেম হোসেনসহ আরো কিছু নেতা আছেন নিস্ক্রিয়৷ নোমানকে কোনো দায়িত্ব দেয়া হলে তা পালন করেন তবে নিজে উদ্যোগী হয়ে কিছু করেন না বলে জানা গেছে৷ আর বাকী দুজনকে কাজ দেয়া হলেও তারা করেন না বা করবেন না ধরে নিয়ে তাদের অবসরপ্রাপ্ত ও নিস্ক্রিয় নেতা হিসেবেই বিবেচনা করা হচ্ছে৷

বিএনপিতে এখন এই পদত্যাগী, নিস্ক্রিয় এবং অবসরপ্রাপ্তদের ঝুলিয়ে রাখার কৌশল নেয়া হয়েছে৷ কারণ দলে তাদের অতীতের অবদান এবং ভবিষ্যতে যদি কখনো সক্রিয় হন, সেই আশায়৷ তাই দু‘একজন ছাড়া আর কারোরই পদত্যাগপত্র গ্রহণ করছে না বিএনপি৷ এছাড়া নিস্ক্রিয়দের বেশি কিছু বলছেন না তারা৷

পদত্যাগ ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এই সময়ে পদত্যাগকারী তিন নেতার দুইজনকে তাদের মন্তব্য জানতে পাওয়া যায়নি৷ আর মাহবুবুর রহমান কোনো মন্তব্য করতে রাজী হননি৷

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘‘মোরশেদ খান একজন বড় ব্যবসায়ী৷ তিনি দেশের প্রথম মোবাইল ফোন কোম্পানি সিটি সেলের মালিক, সেটা এখন বন্ধ৷ তার আরো অনেক ব্যবসা আছে৷ রাজনীতির কারণে তাও ক্ষতিগ্রস্ত হতে পারে৷ তিনি নিজেইতো বলেছেন বিএনপির রাজনীতিতে তার আর কিছু দেয়ার নেই৷ মাহবুবুর রহমান পদত্যাগের কথা বললেও তা বিএনপি পায়নি৷’’

তিনি বলেন, ‘‘আসলে এখন একটা অস্থিরতা চলছে, মুক্ত পরিবেশ নেই৷ তাই বয়স বিবেচনায় যারা এখন বিএনপি থেকে পদত্যাগ করছেন বা দূরে থাকছেন, মুক্ত পরিবেশ হলে হয়তো তারা সবাই সক্রিয় থাকতেন৷’’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন কয়েকজনের পদত্যাগের কারণে বিএনপি দুর্বল না হয়ে আরো শক্তিশালী হবে৷ তিনি বলেন, ‘‘ব্যারিস্টার মওদুদ সাহেবরাওতো বিএনপি ছেড়ে জাতীয় পার্টিতে গিয়েছিলেন, তাতে কী হয়েছে? দল আরো শক্তিশালী হয়ে ক্ষমতায় এসেছে, বিএনপি একটা বটগাছ৷ কে আসলো আর কে গেল তাতে কিছু আসে যায় না৷ দেশের বর্তমান পরিস্থিতিতে কেউ যদি মনে করেন তার পক্ষে রাজনীতি করা সম্ভব নয় তিনি পদত্যাগ করতেই পারেন৷’’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

July 16, 2026
নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

July 16, 2026
সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

July 16, 2026

Latest News

শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

ইসি

খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

জ্বালানি তেলের মজুত

জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa