Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা দশজন নিয়েও শক্তিশালী ভারতকে রুখে দিলো বাংলাদেশ
খেলাধুলা স্লাইডার

দশজন নিয়েও শক্তিশালী ভারতকে রুখে দিলো বাংলাদেশ

By Sibbir OsmanOctober 4, 2021Updated:October 4, 20212 Mins Read

দশজন নিয়েও শক্তিশালী ভারতকে রুখে দিলো বাংলাদেশ
ছবি: টুইটার
Advertisement
স্পোর্টস ডেস্ক: লাল-কার্ড দেখা বিশ্বনাথ ঘোষের বিদায়ের পরও দমে যায়নি বাংলাদেশ। পিছিয়ে থাকা ভারতের বিপক্ষে গোল তুলে পয়েন্ট ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা। সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

সোমবার (৪ অক্টোবর) মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটে সুনীল ছেত্রীর গোলে এগিয়ে যায় ভারত। যদিও

শক্তিশালী ভারতকে রুখে দিলো, দশজনের বাংলাদেশ। মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপে হারতে বসা ম্যাচে, ইয়াসিনের গোলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে, অস্কার ব্রুজোনের দল। ম্যাচ শেষ হয় ১-১ গোলের সমতায়।

বল দখলে শুরু থেকেই এগিয়ে ভারত। তবে প্রতিপক্ষ সীমানায় প্রথম আক্রমণটা বাংলাদেশের। ১১ মিনিটে বাম প্রান্ত থেকে রাকিবের সেন্টার। পেনাল্টি এরিয়ায় পেয়েও যান, মতিন মিয়া। তবে কাজে লাগাতে পারেনি।

২৫ মিনিটে আরো একবার ভারতীয় ডিফেন্ডারদের পরীক্ষা নেয় বাংলাদেশ। জামাল-মতিন-রাকিবের সম্মিলিত আক্রমণে দিশেহারা ভারতের সেন্টার লাইন। ফিনিশারের অভাবটা পরিষ্কার অস্কার ব্রুজোনের দলের।

ফিনিশিংয়ে এগিয়ে ভারত। প্রমাণ করতে সময় নেয়নি ওরা। বাংলাদেশের বক্সে প্রথম আক্রমণ ২৬ মিনিটে। সুনিল ছেত্রীর নিঁখুত নিশানা। ১-০ গোলের লিড ভারতের।

গোল খেয়ে আহত বাঘের অবস্থা ব্রুজোন শিষ্যদের। বেশ কয়েকবার কাঁপিয়ে দেয়, প্রতিপক্ষের রক্ষণ। তবে জাল কাঁপাতে পারেনি, লাল-সবুজের প্রতিনিধিরা। (২৮ ও ৩৯ মিনিটে বাংলাদেশের আক্রমণ) প্রথমার্ধে এক গোলে এগিয়ে বিরতিতে যায় ভারত।

৫২ মিনিটে সাদের দারুণ পাস। ভারতের ওপেন পোস্ট। ভালো জায়গায় বল পান রাকিব। কিন্তু নিশানাটা ঠিক জায়গায় রাখতে পারলেন না এই তরুণ স্ট্রাইকার।

বাংলাদেশ ডাগআউটে হতাশা বাড়ে ৫৪ মিনিটে। নিশ্চিত গোল খাওয়া থেকে কোলাচোকে ফাউল করে বসেন, বিশ্বনাথ ঘোষ। রেফারির পকেট থেকে লাল-কার্ড বের হয়ে আসে মুহূর্তেই।

দশজনের দল নিয়েও লড়াকু বাংলাদেশ। বীরদের দমায় কে? ৭৪ মিনিটে অদম্য বাংলাদেশকেই দেখলো মালদ্বীপ জাতীয় স্টেডিয়াম। জামালের কর্নার। রাকিবের মাথা ছুঁইয়ে বল গেল, অরক্ষিত ইয়াসিনের কাছে। পাওয়ার হেডার এই ডিফেন্ডারের। বাংলাদেশের গ্যালারিতে গোলের উৎসব। বাকি সময় আর সমতা ভাঙতে পারেনি কোনও দল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026
স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

June 22, 2026

Latest News

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa