
সন্তানকে পৃথিবীর আলো দেখাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাহেনূর বেগম। কিন্তু ডাক্তারদের দায়িত্বে অবহেলায় প্রিয় সন্তানটি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। জীবিত নবজাতককে মৃত ঘোষণা করায় চিকিৎসকদের প্রতি ক্ষোভের শেষ নেই মায়ের।
মৃত ঘোষণা করে সনদ দেয়ার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের করা তদন্ত কমিটির ৩ দিনের মধ্যে রিপোর্ট দেয়ার কথা থাকলেও, তা দিতে ব্যর্থ হয়েছে। এখন নবজাতকটির অবস্থা আশঙ্কাজনক বলেও জানান ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক।
জীবিত নবজাতককে মৃত ঘোষণার ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে তিনি জানান, তদন্ত রিপোর্টে উঠে আসবে প্রকৃত ঘটনা। ১৬ অক্টোবর শাহেনূর বেগম শিশু মরিয়মকে জন্ম দেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু দাফনের সময় কেঁদে উঠলে জানা যায় শিশুটি জীবিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



