
আজ (৩০ এপ্রিল) প্রথম ধাপে জেলার বিরল উপজেলায় কর্মহীন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
দিনাজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সমিতির সহ- সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মো. মালেক বাদশার সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমান, বিরল উপজেলা পরিষদের প্রাক্তন চেয়্যারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম হাবিব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোসলেম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক এবং সমিতির সদস্য কাইফ ইসলাম।
জেলার অন্যান্য উপজেলায়ও পর্যায়ক্রমে অসহায় ও দুস্থ মানুষের মাঝে রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পরিচালনা করা হবে বলে জানান সমিতির সভাপতি ধর্ম সচিব মো. নূরুল ইসলাম।
তিনি বলেন, প্রাথমিকভাবে রংপুর বিভাগের বাসিন্দা যারা ঢাকায় কর্মহীন হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন তাদের মাঝে সমিতির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এখন নিজেদের এলাকায় কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
গত ৮ এপ্রিল ঢাকার হাজারীবাগ এলাকার লেদার টেকনোলজি ইনস্টিটিউটের মাঠে কর্মহীন পরিবারের মাঝে শতভাগ সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল ও আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সমিতিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



