Advertisement

জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জের জাতীয় উদ্যান আশুরার বিল থেকে ফেরার পথে ট্রাক ও পাজেরো জিপের মুখোমুখি সংর্ঘষে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আবু সালেহ মো. মাহফুজ আলমসহ আটজন আহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পার্বতীপুর উপজেলার আমবাড়ী বালুপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সালেহ মো. মাহফুজ আলম (৩৪), তার গাড়ি চালক আমিনুল ইসলাম (৫৫), সদর উপজেলার মিস্ত্রিপাড়া এলাকার শাহ আলমের ছেলে রবিউল ইসলাম (২২), নওগাঁর নিয়ামতপুর উপজেলার মায়াবাড়ী গ্রামের আবুল কাশেমের ছেলে শাহজাহান সাজু (৩৮), একই এলাকার মতিউল ইসলামের ছেলে রেজাউল ইসলাম সেলিম (৪৪), চাঁপাইনবাবগঞ্জের গোপালগঞ্জ উপজেলার চৌভালা গ্রামের ইউনুস আলীর ছেলে ইসাহাক আলী হুমায়ুন (৩৩), একই জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার তরিকুল ইসলাম (৩৪) ও নির্বাচন কর্মকর্তা সিজারউদ্দীন (৪৪)।

আমবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসতিয়াকুল ইসলাম জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে নবাবগঞ্জ আশুড়ার বিলে একটি প্রকল্পের সম্ভাবতা যাচাই শেষে ফেরার পথে বিপরীতগামী একটি বেপরোয়া ট্রাকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসককে বহনকারী সরকারি পাজেরো জিপটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে জিপটি (দিনাজপুর-ক-০২-০০০১) দুমড়েমুচড়ে যায়। এ সময় চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যান। দুর্ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসকসহ জিপে থাকা সবাই আহত হন। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. মাসুদ রানা জানান, দুর্ঘটনায় আহত অতিরিক্ত জেলা প্রশাসকসহ আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.