Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি
জাতীয় বিভাগীয় সংবাদ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি

By জুমবাংলা নিউজ ডেস্কফেব্রুয়ারি 17, 2021Updated:ফেব্রুয়ারি 17, 20212 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের বীরগঞ্জে কাভার্ডভ্যান ও খড়িবাহী পাওয়ার ট্রিলারের মুখোমুখি সংঘর্ষে দুজন ও পার্বতীপুরে ট্রাক্টরচাপায় একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১১টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের জেলার বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের পাচপীর এলাকায় এবং মঙ্গলবার রাত সাড়ে ৮টায় জেলার পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী ডাঙ্গাপাড়ায় এসব দুর্ঘটনা ঘটে।

বীরগঞ্জে নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা সুদেল ইসলাম (২২) ও নুর আলম (১৮)। তারা পাওয়ার ট্রিলারের চালক ও হেলপার ছিলেন।

অপরদিকে পার্বতীপুরের পলাশবাড়ী ইউনিয়নের নওদাপাড়া গ্রামের উজ্জল সরকারের ছেলে ইব্রাহিম হোসেন (১১) নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জানান, রাতে একটি কাভার্ডভ্যান পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। আর ঠাকুরগাঁও থেকে একটি পাওয়ার ট্রিলার খড়ি নিয়ে বীরগঞ্জে আসছিল। পথিমধ্যে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি রাস্তার ধারে ধানখেতে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ জনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও পাওয়ার ট্রিলার থানা হেফাজতে রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পঠিয়েছে।

অপরদিকে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত মোকলেসুর রহমান জানান, রাত সাড়ে ৮টায় শিশু ইব্রাহিম বাড়ি থেকে বাইসাইকেললে হলদীবাড়ী বাজারে আসছিল। পথিমধ্যে বিপরীত থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন ঘাটক ট্রাক্টরটি আটক করে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের জিম্মায় জমা দিয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টরের চালক ও হেলপার পালিয়ে গেছে। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বাজেট

জাতির আকাঙ্ক্ষা মাথায় রেখে এবারের বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী

জুন 11, 2026
প্রবাসী কার্ড

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’

জুন 11, 2026
মাদক

নোয়খালীতে মাদক নিয়ে প্রতিবাদ করায় ছাত্রকে কুপিয়ে হত্যা

জুন 11, 2026
Latest News
বাজেট

জাতির আকাঙ্ক্ষা মাথায় রেখে এবারের বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী

প্রবাসী কার্ড

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’

মাদক

নোয়খালীতে মাদক নিয়ে প্রতিবাদ করায় ছাত্রকে কুপিয়ে হত্যা

জাতীয় বাজেট

ইতিহাসের সবচেয়ে বড় বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার

বরাদ্দ

নতুন পে-স্কেলের জন্য আপাতত আলাদা বরাদ্দ থাকছে না!

বাজেট

বাজেটে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ঐক্যবদ্ধ

একসঙ্গে থাকলে ফুলের পাপড়ি দিয়ে হীরার কলিজা কাটা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

সরবরাহ বন্ধ

যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বজ্রসহ বৃষ্টি

৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা

বৃদ্ধা

গুরুদাসপুরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ঘর থেকে মরদেহ উদ্ধার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa