Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক দিল্লী সবসময় বিশ্বস্ত বন্ধু হিসেবে ঢাকার পাশে থাকবে: মোদি
আন্তর্জাতিক জাতীয়

দিল্লী সবসময় বিশ্বস্ত বন্ধু হিসেবে ঢাকার পাশে থাকবে: মোদি

By Hasan Majorমার্চ 27, 20212 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বলেছেন, ভারত সবসময় বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের পাশে থাকবে। নরেন্দ্র মোদি সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, মোদি বলেন, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সবসময় ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে বিবেচনা করা হয় এবং সবসময় বাংলাদেশ পাশে থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে মোদি বলেন, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ব্যাপক উন্নয়ন করেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতি হামিদ ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে তার (মোদি) এই সফর একটি অনন্য মাইলফলক হবে।

বৈঠকে অসহযোগ ও অন্যান্য গান্ধীবাদী পদ্ধতির মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তরে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধুকে ‘গান্ধী শান্তি পুরস্কার ২০২০’ প্রদানের জন্য বাংলাদেশ রাষ্ট্রপতি ভারত সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি ভারত সরকারকে উপহার হিসেবে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকা পাঠানোর জন্য ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি আশা করে বলেন, ভারত থেকে বাণিজ্যিক ভিত্তিতে বাংলাদেশে যে পরিমাণ টিকা আসবে তাও সময়মত আসবে।

১৯৭১ সালে ভারতের সমর্থনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধে তাদের সমর্থন ও সহযোগিতার জন্য ভারতের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

ভারতের প্রধানমন্ত্রী বঙ্গভবনে একটি দর্শণার্থী বইয়ে স্বাক্ষর করেন, সেখানে তিনি সন্ধ্যা ৭টা ৫ মিনিট থেকে প্রায় ৩০ মিনিট অতিবাহিত করেন।

এর আগে রাষ্ট্রপতি দুই দিনের সফরে মোদিকে স্বাগত জানান। তিনি এখানে প্রধানত দুটি ঐতিহাসিক উৎসব উদযাপনে যোগ দিতে এসেছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ফের উত্তাল

সরকারবিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইসরায়েল

জুন 14, 2026
চুক্তি

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

জুন 14, 2026
ক্লাস শুরু

২৩ দিনের ছুটি শেষে খুলছে মাদ্রাসা, আজ থেকে শুরু হচ্ছে ক্লাস

জুন 14, 2026
Latest News
ফের উত্তাল

সরকারবিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইসরায়েল

চুক্তি

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

ক্লাস শুরু

২৩ দিনের ছুটি শেষে খুলছে মাদ্রাসা, আজ থেকে শুরু হচ্ছে ক্লাস

গুলিতে আহত

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে আহত ভারতীয় চোরাকারবারি

সাক্ষ্যগ্রহণ

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈম হাসানকে মারধর: ওসি প্রত্যাহার

বিক্ষোভ মিছিল

শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ, জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডার অভিযোগ

ঝড়ের শঙ্কা

সকাল ৯টার মধ্যে ৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সদর হাসপাতালে আইসিইউ চালু

দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa