Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কারের প্রক্রিয়া চলছে : কাদের
জাতীয় রাজনীতি স্লাইডার

দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কারের প্রক্রিয়া চলছে : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 24, 2019Updated:নভেম্বর 24, 20192 Mins Read
ফাইল ছবি
Advertisement

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কার করার প্রক্রিয়া চলছে। দীর্ঘদিনের যে জঞ্জাল, যে আগাছা-পরগাছা সেটা পরিষ্কার করার প্রক্রিয়া আমাদের অব্যাহত রয়েছে।

আজ রবিবার (২৪ নভেম্বর) রাজধানীর কমলাপুরে বিআরটিসি বাস ডিপোতে আট শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের বাস হস্তান্তরের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঢাকায় আমরা পাঁচটি সহযোগী সংগঠনের সম্মেলন করেছি। সেগুলোতে ক্লিন ইমেজের নেতৃত্ব দিয়েছি। জেলা-উপজেলা পর্যায়ে ৭০টির মতো সম্মেলন হয়েছে। সেখানেও আমরা ক্লিন ইমেজের নেতৃত্ব উপহার দিচ্ছি।

তিনি বলেন, আমাদের এবার যেটা পরিকল্পনা, প্রথমত প্রেসিডেন্ট-সেক্রেটারি দেওয়া। এরপর ফুল কমিটি দেওয়া হবে। সেটা আমরা যাচাই-বাছাই করে দেখবো। অভিযোগ আসলে আমরা আবারও যাচাই-বাছাই করবো।

দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশজুড়ে অনুপ্রবেশকারীর মধ্যে যারা বিতর্কিত ও সাম্প্রদায়িক ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আছে- তাদের তালিকা পার্টির সভাপতি শেখ হাসিনা সব বিভাগে দায়িত্বপ্রাপ্তদের হাতে তুলে দিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, অনুপ্রবেশকারীদের মধ্যে যাদের ব্যাপারে নানা অভিযোগ রয়েছে, তা আমরা তদন্ত করে দেখবো। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তার আওয়ামী লীগে থাকার কোনো অধিকার থাকবে না।

তিনি বলেন, বিএনপি এমন একটা দল, যারা সব বিষয়ে সব ক্ষেত্রেই ব্যর্থ। তারা একটা আন্দোলনও করতে পারেনি। নিজের দলের চেয়ারম্যান এতদিন জেলে, তার জন্য চোখে পড়ার মতো কোনো একটি মিছিলও তারা করতে পারেনি। ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ করছে। বিএনপি একটা নালিশনির্ভর দলে পরিণত হয়েছে। আজকে বড় নেতারাই বিএনপির নেতৃত্বের বিরুদ্ধে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে কর্মসূচি দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ আনছে।

ওবায়দুল কাদের বলেন, যুবলীগের নতুন চেয়ারম্যান ফজলে শামস পরশ হলেন শহীদ শেখ ফজলুল হক মনির রক্তের উত্তরাধিকার। তিনি বঙ্গবন্ধুর আদর্শেরও উত্তরাধিকার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি একজন সুশিক্ষিত মানুষ।

তিনি বলেন, যুবলীগের উজ্জ্বল ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য এরকম একজন সুশিক্ষিত ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরশকে চেয়ারম্যান করা হয়েছে। জেনারেল সেক্রেটারি পদে অনেক প্রার্থী ছিলেন। আমরা স্পটলেস একজনকে নির্বাচিত করেছি। তারা ইতিবাচক ভূমিকা পালন করবে। যুবলীগের সর্বোচ্চ ক্লিন ইমেজকে ফিরিয়ে আনবে। সেটাই আমরা প্রত্যাশা করছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
নাসীরুদ্দীন

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারের পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুন 19, 2026
সংস্কৃতি

যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সরাসরি সংস্কৃতি মন্ত্রণালয়

জুন 19, 2026
সজল

যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী অটো সজল গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলিসহ মাদক

জুন 19, 2026
Latest News
নাসীরুদ্দীন

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারের পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সংস্কৃতি

যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সরাসরি সংস্কৃতি মন্ত্রণালয়

সজল

যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী অটো সজল গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলিসহ মাদক

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস: সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

নির্বাচনে লড়ার প্রস্তুতি

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa