
ভারতের দুইজন শাস্তি পান। তারা হলেন, রাভি বিষ্ণয় ও আকাশ সিং। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২১ ধারা ভঙ্গের জন্য আকাশকে ৮ ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়। আর লেগস্পিনার বিষ্ণয় পান ৫ ম্যাচের স্থগিতাদেশ।
এবারের আসরে সর্বোচ্চ উইকেটশিকারি বিষ্ণয়ের এ শাস্তি মেনে নিতে পারেনি তার পরিবার। তার বাবা মাঙ্গিলাল বিষ্ণয় মনে করেন তার শান্ত ছেলে সতীর্থকে বাঁচাতে গিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি। ছেলের এ দুঃখে বিষ্ণয়ের মা নাকি খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন এমনটিও জানিয়েছেন এ লেগির বাবা।
‘আমার ছেলের রাগ দেখে আমি অবাক হয়ে গেছি। আমার সন্তানদের মধ্যে সে সবচেয়ে শান্ত।’-বিষ্ণয়কে নিয়ে তার বাবার মত। ১৭ বছর বয়সী রাভির বড় আরো দুই বোন ও এক ভাই আছে।
বিষ্ণয়ের দুঃখে তার মা খাওয়া ছেড়েছেন জানিয়ে মাঙ্গিলাল আরো যোগ করেন, ‘আমার স্ত্রী এ ঘটনার পর থেকে আর কিছু মুখে তোলেনি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



