ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করে অন্য দলের প্রতি সহযোগিতার অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলার ৩ বিএনপি নেতাকে দলের সব পদ-পদবিসহ আজীবনের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে বিএনপি মনোনীত “ধানের শীষ” মার্কার প্রার্থীর পক্ষে কোনো নির্বাচনী কার্যক্রম না চালানো এবং প্রতিদ্বন্দ্বী দলের প্রতি সহযোগিতার জন্য তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন, মো. হারুন দফাদার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, মো. জামাল মোল্লা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি, মো. সহিদ বেপারী ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।
উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন নিশ্চিত করেছেন যে, বহিষ্কারের কাগজ প্রত্যেক নেতার কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠান ১৬ ফেব্রুয়ারি, সকালে সংসদ সদস্যদের ও বিকেলে মন্ত্রিসভার
তবে বহিষ্কৃত ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. হারুন দফাদার জানান, এ-সংক্রান্ত কোনো কাগজ এখনো আমি হাতে পাইনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


