
প্রতিপক্ষ আটালান্টার মাঠে নামার আগে জুভেন্টাসের সাথে লাৎসিও’র পয়েন্ট ব্যবধান ছিলো ১। সেই ব্যবধান ধরে রাখতে ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা। নিজেদের জালেই বল ঠেলে দেন মার্টিন ডি রুন। ১১ মিনিটেই মধ্যেই ব্যবধান ২-০ করে লাৎসিও। এবার স্কোর শিটে নাম তোলেন মিলিঙ্কোভিচ। এরপর থেকেই ঘুরে যায় ম্যাচের মোড়।
৩৮ মিনিটে গোসেনসের গোলে ব্যবধান ২-১ করে আটালান্টা। আর দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে মালিনোভস্কি আর ৮০ মিনিটে পালোমিনোর গোলে ৩-২ এর জয় নিয়ে মাঠ ছাড়ে আটালান্টা। ২৭ ম্যাচে ৫৪ পয়েন্ট এখন আটালান্টা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



