Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home দুই গোলে পিছিয়ে থেকেও ওয়েস্ট হ্যামের সাথে ড্র করলো সিটি
খেলাধুলা ফুটবল

দুই গোলে পিছিয়ে থেকেও ওয়েস্ট হ্যামের সাথে ড্র করলো সিটি

By জুমবাংলা নিউজ ডেস্কMay 16, 2022Updated:May 16, 20223 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ওয়েস্ট হ্যামের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। আর এই এক পয়েন্টের কারনে এখনো প্রিমিয়ার লিগের শিরোপা দৌঁড়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের থেকে চার পয়েন্ট এগিয়ে গেছে সিটিজেনরা।

এদিকে বার্নলিকে ১-০ গোলে পরাজিত করে শীর্ষ চারে উঠে এসেছে টটেনহ্যাম হটস্পার।

গত পাঁচ বছরে চতুর্থ বারের মত লিগ শিরোপা নিশ্চিতে সিটিজেনদের বাকি থাকা দুই ম্যাচে চার পয়েন্টই যথেষ্ট। এমন সমীকরন সামনে রেখে পেপ গার্দিওলার দল লন্ডন স্টেডিয়াম সফরে গিয়েছিল। কিন্তু ইনজুরি আক্রান্ত সিটির রক্ষনভাগের দূর্বলতাকে পুরোপুরি কাজে লাগিয়ে হ্যামার্সরা প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায়। দুটি গোলই করেন জারড বোয়েন। রক্ষনভাগে কাল ছিলেন না রুবেন ডিয়াস, জন স্টোনস ও কাইল ওয়াকার। ইনজুরির কারনে এদের প্রত্যেকেরই মৌসুম শেষ হয়ে গেছে। বদলে যাওয়া রক্ষনভাগ সহজেই ওয়েস্ট হ্যামের কাউন্টার এ্যাটাকের কাছে ধরাশায়ী হয়েছে। ২৪ মিনিটে পাবলো ফোরলান্ডের পাস থেকে এডারসনকে কাটিয়ে বল জালে জড়াতে একটু ভুল করেনি বোয়েন। ফেব্রুয়ারির পর থেকে এটাই বোয়েনের প্রথম লিগ গোল। এই গোলের পরও শিক্ষা হয়নি সিটিজেনদের। অফসাইড ট্রাক ভেঙ্গে প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে লো শটে আবারো বোয়েন গোল করলে ব্যবধান দ্বিগুন হয়।

দুই গোলে পিছিয়ে থাকলেও চ্যাম্পিয়নরা শিরোপার স্বপ্ন থেকে বিচ্ছিন্ন হয়নি। বিরতির চার মিনিট পর জ্যাক গ্রীলিশের গোলে সিটি শিবিরে স্বস্তি ফিরে আসে। একইসাথে ১০০ মিলিয়ণ পাউন্ডের প্রাইস ট্যাগের মর্যাদা কিছুটা হলেও রাখতে সক্ষম হন গ্রীলিশ। ওয়েস্ট হ্যাম তারপরও গোল ব্যবধান বাড়ানোর বেশ কিছু সুযোগ পেয়েছিল। বোয়েনের একটি শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। মিখাইল এন্টোনিও এডারসনকে একা পেয়েও গোলের সুযোগ হাতছাড়া করেছেন। ৬৯ মিনিটে রিয়াদ মাহারাজের ফ্রি-কিক থেকে ভøাদিমির কুফালের আত্মঘাতি গোলে সিটির পরাজয় এড়ানো সম্ভব হয়। ম্যাচ শেষের চার মিনিট আগে স্পট কিক থেকে মাহরেজের শট রুখে দেন লুকাস ফ্যাবিয়ানিস্কি। নাহলে হয়ত তখনই এগিয়ে যেতে পারতো সিটিজেনরা।

ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, ‘এখন আর গোল ব্যবধান নিয়ে কোন বিতর্ক নেই। শুধুমাত্র শেষ ম্যাচে জিততে হবে, তাহলেই শিরোপা নিশ্চিত।’

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে বার্নলির বিপক্ষে হ্যারি কেনের পেনাল্টিতে স্পার্সদের জয় নিশ্চিত হয়। এই জয়ে এন্টোনিও কন্টের দল আর্সেনালকে দুই পয়েন্টের ব্যবধানে পিছয়ে ফেলে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে মিকেল আর্তেতার আর্সেনালের ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হচ্ছে। কন্টে বলেন, পরিস্থিতি এখনো তাদের হাতে। কারন তাদের দুটি ম্যাচ বাকি আছে। কিন্তু এটা ইংল্যান্ড, এখানে জয় পাওয়াটা এতটা সহজ নয়।

ঘরের মাঠে ব্রাইটনের সাথে ১-১ গোলে ড্র করেছে লিডস। যে কারনে বার্নলি রেলিগেশন জোনে নেমে গেছে। প্রিমিয়ার লিগে টিকে থাকতে হলে বাকি থাকা দুই ম্যাচে জয়ের বিকল্প নেই।

এলান রোডে ড্যানি ওয়েলবেকের গোলে ২১ মিনিটেই এগিয়ে গিয়েছিল ইন-ফর্ম ব্রাইটান। কিন্তু ব্যবধান দ্বিগুন করার সুবর্ন সুযোগ তারা হাতছাড়া করেছে। উল্টো স্টপেজ টাইমে পাসকাল স্ট্রুইজিকের গোলে সমতা ফেরায় লিডস। সূত্র: বাসস

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ওয়েস্ট করলো খেলাধুলা গোলে ড্র থেকেও দুই পিছিয়ে ফুটবল সাথে সিটি হ্যামের
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

February 3, 2026
আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

February 3, 2026
India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

February 3, 2026
Latest News
নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

পাকিস্তান ভারতের ম্যাচ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে’

বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

আর্থিক ধাক্কায়

বিশাল আর্থিক ধাক্কায় আইসিসি, ৬১৫০ কোটি টাকা ক্ষতির মুখে ফেলে দিল পাকিস্তান

সানিয়া

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

আইসিসি

ভারত ম্যাচ বয়কট নিয়ে কড়া বার্তা আইসিসির

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.