Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শার্শায় ইউপি সদস্যকে পেটালেন চেয়ারম্যান ও তার ছেলে
জাতীয়

শার্শায় ইউপি সদস্যকে পেটালেন চেয়ারম্যান ও তার ছেলে

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 28, 2020Updated:October 28, 20203 Mins Read
শার্শায় ইউপি সদস্যকে পেটালেন চেয়ারম্যান ও তার ছেলে
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক : মাদক ব্যবসা ও সালিশের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে ইউপি সদস্যকে পিটিয়েছেন যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ ও তার দুই ছেলে।

এ সময় গুরুতর আহত ইউপি সদস্য বাবুল হোসেনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠাতে চাইলেও তারা পাঠাতে দেননি। পরে উপজেলা আওয়ামী লীগের নেতাদের হস্তক্ষেপে তাকে উদ্ধার করে যশোর কুইন্স হসপিটালে ভর্তি করা হয়।

এলাকাবাসী জানান, গোগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ নিজেই শুধু চাঁদাবাজি, লুটপাট ও মাদক ব্যবসায় জড়িত নন তার ছেলে সম্রাট হোসেনও নানাবিধ অপকর্মে জড়িত। এসবের জের ধরেই মঙ্গলবার গোগা বাজারে এ মারপিটের ঘটনা ঘটেছে।

রশিদ চেয়ারম্যানের ছেলে সম্রাট হোসেনের সঙ্গে বাবুল মেম্বারের অপকর্মের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে সম্পর্ক থাকলেও সম্রাট হোসেনের একটি ফেনসিডিলের চালান আটকের জের ধরে দুজনের মধ্যে সমস্যা চলছিল। ইউনিয়নের ৩নং ওয়ার্ডভুক্ত হরিশচন্দ্রপুর গ্রামের বিভিন্ন সালিশ, চাঁদাবাজিসহ বিভিন্ন উৎস থেকে হাতিয়ে নেয়া টাকা বাবুল ও সম্রাটের মধ্যে ভাগ বাটোয়ারা হত। এ সকল অপকর্মে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান রশিদের কাছে বাবুলের বিরুদ্ধে অভিযোগ করলেও সম্রাটের বিরুদ্ধে কোনো কথা বলেননি।

অভিযোগ পেয়ে রশিদ চেয়ারম্যান বাবুলকে বিভিন্নভাবে নেয়া এক লাখ ৭৪ হাজার টাকা ফেরত দিতে বলেন। এ সময় বাবুল মেম্বার এসব অপকর্মে সম্রাটের সংশ্লিষ্টতার কথাও জানান। পরে চাপের মুখে তিনি এক লাখ টাকা ফেরত দিয়ে বাকি টাকা পরে দেবেন বলে জানান।

এদিকে নির্বাচনের আগে রশিদ চেয়ারম্যান বাবুল মেম্বারের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা ধার করেছিলেন। বাবুল মেম্বার সেই টাকা ফেরত চান। এমনকি এই টাকার বিষয়টি তিনি স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিকেও অবহিত করেন।

সংসদ সদস্য রশিদ চেয়ারম্যানকে সেই টাকা ফেরত দিতে বলেন। এরপরই রশিদ চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে বাবুলের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। এক পর্যায়ে তিনি ছেলে সম্রাটকে মোবাইল ফোনে বাজারে আসতে বলেন। সম্রাট তার আরেক ভাই সুমন হোসেনসহ বেশ কয়েকজনকে নিয়ে বাজারে আসেন।

এরপরই রশিদ চেয়ারম্যান নিজেই বাবুল মেম্বারকে শত শত লোকের সামনে চড় থাপ্পড় ও লাথি মারতে থাকেন। চেয়ারম্যানের ছেলে সম্রাট ও সুমনও সহযোগীদের নিয়ে হামলা চালান।

ঘটনা জানতে পেরে শার্শা উপজেলা আাওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান এবং স্থানীয় লোকজনের সঙ্গে বিষয়টি আলোচনা করেন।

গোগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, ইউপি সদস্য তবিবার রহমান ও স্থানীয় লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রশিদ চেয়ারম্যানের ছেলে সম্রাট একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে মাদক ব্যবসার মামলাও আছে শার্শা থানায়।

এ বিষয়ে চেয়ারম্যান আব্দুর রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, একটি ঘটনা ঘটেছে, তবে আমরা সেটা পরিষদে বসে মিটমাট করার চেষ্টা করছি।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

June 26, 2026
তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

June 26, 2026
কারণ

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

June 26, 2026

Latest News

কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কারণ

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

বৈঠক

শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa