গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীর ডুবাইল বিল নামক স্থানে রবিবার দুপুরে পানিতে ডুবে নিখোঁজ হন ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র রুবেল (২৪)। নদীতে ডুবে যাওয়ার দুই দিন অতিবাহিত হলেও ওই কলেজছাত্রের কোনও খোঁজ মেলেনি।

Advertisement

নিখোঁজ রুবেল জেলার কোনাবাড়ী দেউলিয়াবাড়ি আঞ্জুমান পেট্রোল পাম্প এলাকার রবি মিয়ার ছেলে।

নিহতের বন্ধু নওশাদ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ববিদ্যাল কলেজের ১৩ জন বন্ধু মিলে রোববার কালিয়াকৈর উপজেলার মকশ বিলে বেড়ানোর উদ্দেশ্যে সেলু নৌকা নিয়ে যাওয়ার সময় তুরাগ নদীর ডুবাইল এলাকায় সাতাঁর কাটতে রুবেল ও তার অপর বন্ধু শাহান ঝাঁপ দেয়। তার সাথে থাকা বন্ধুরা তাদের বাধা দিলেও তারা বাধা উপেক্ষ করে নদীতে ঝাঁপ দেয়। প্রায় ১০ মিনিট সাতার কাটার পর তারা দুই বন্ধু ক্লান্ত হয়ে পরে এবং পানিতে তলিয়ে যেতে থাকে। সেলুতে থাকা অপর বন্ধুরা তাদের উদ্ধারের জন্য এগিয়ে গিয়ে শাহানকে উদ্ধার করতে পারলেও রুবেলকে উদ্ধার করেতে পারেনি। এ সময় রুবেলের অন্য বন্ধুরা ৯৯৯ এ কল দিয়ে সাহেয্যের আবেদন করেন। সংবাদ পেয়ে কালিয়াকৈর উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরিরা রোবরার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তার মরদেহ উদ্ধার করতে পারেনি।

এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, প্রায় ৮ ঘন্টা সময় ধরে আমরা সাদ্যমত চেষ্টা করেছি। কিন্তু নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.