Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দুই সিটিতে মেয়র প্রার্থীসহ ৪৬ জনের মনোনয়ন বাতিল
জাতীয়

দুই সিটিতে মেয়র প্রার্থীসহ ৪৬ জনের মনোনয়ন বাতিল

By Saiful IslamJanuary 3, 20202 Mins Read

দুই সিটিতে মেয়র প্রার্থীসহ ৪৬ জনের মনোনয়ন বাতিল

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে চূড়ান্ত বাছাই শেষে জাতীয় পার্টির মেয়র প্রার্থী এবং ৪৫ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ডিএনসিসি ও ডিএসসিসি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর মধ্যে ডিএনসিসি’তে জাতীয় পার্টির মেয়র প্রার্থী বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম, ১৫ জন সাধারণ কাউন্সিলর এবং দুইজন নারী কাউন্সিলর প্রার্থীসহ ১৮ জনের মনোননয়পত্র বাতিল করা হয়েছে।

অন্যদিকে, ডিএসসিসি’তে সাত মেয়র প্রার্থীর সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এই সিটিতে সংরক্ষিত ওয়ার্ডের ২ জন নারী কাউন্সিলর প্রার্থী ২৬ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীসহ মোট ২৮ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

দুই সিটিতে কাউন্সিলর প্রার্থী
ডিএনসিসি’র নির্বাচনে যাচাইবাছাই শেষে ৪৪৬ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম। এর মধ্যে ৫৪টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৩৫৯ জন এবং ১৮টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ৮৭ জন।

অন্যদিকে, ডিএসসিসিতে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৫৩৬ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন। এর মধ্যে ৭৫টি সাধারণ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ৪৩৪ জন এবং ২৫টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ১০০ জন।

দুই সিটিতে মেয়র প্রার্থী ১৩ জন
ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচনে মনোনয়পত্র বাছাই শেষে মেয়র পদে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা।

এর মধ্যে, ঢাকা উত্তর সিটি করপোরেশরে ৬ জন। এরা হলেন- আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে আতিকুল ইসলাম, বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে তাবিথ আউয়াল, পিডিপি থেকে বাঘ প্রতীকে শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকে ফজলে বারী মাসউদ, সিপিবির সাজেদুল হক, এনপিপি’র আনিসুর রহমান দেওয়ান।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাত জন মেয়র প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে শেখ ফজলে নূর তাপস, বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে ইশরাক হোসেন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে মোহাম্মদ সাইফুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মো. আবদুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. আক্তারুজ্জামান ওরফে আয়াতউল্লাহ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে বাহরানে সুলতান বাহরান, এবং গণফ্রন্ট থেকে আবদুস সামাদ সুজন।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ঢাকা উত্তর দক্ষিণ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি এই দুই সিটি নির্বাচন হবে। গত ৩১ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি। আর ৯ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ১০ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। সূত্র : সারাবাংলা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

June 25, 2026
নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

June 25, 2026
নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

June 25, 2026

Latest News

Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

ভূমিকম্প

ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa