Advertisement
জুমবাংলা ডেস্ক :  জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের ওপর শুনানির জন্য আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মঞ্জুরুল আলম সোমবার এ দিন ধার্য করেন।

আজ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এদিন সম্রাট আদালতে হাজিরা দেওয়ার পর তার আইনজীবী এহসানুল হক সমাজী অভিযোগ গঠন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। একইসঙ্গে সম্রাটের স্থায়ী জামিনের আবেদন করা হয়।

শুনানি শেষে বিচারক ১৫ জানুয়ারি পর্যন্ত সম্রাটের জামিন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওই বছরের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।

এ মামলায় সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরের বছর ২০২০ সালের ২৬ নভেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

অভিযোগপত্রে সম্রাটের বিরুদ্ধে ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০২২ সালের ২২ আগস্ট ৪ মামলায় সম্রাটের জামিন মঞ্জুর করেন আদালত।

আমার মনে হয়, ভিসা নীতি নিয়ে সবই অতিরঞ্জিত: স্বরাষ্ট্রমন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.