
তিনি বলেন, শুভেচ্ছা জানাতে দুদকের প্রধান কার্যালয়ে এসেছিলেন সাকিব আল হাসান।
জানা গেছে, রবিবার সকাল ১০টার দিকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন সাকিব আল হাসান। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
সম্প্রতি ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবের তথ্য আইসিসিকে না জানানোয় দুই বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। তবে দোষ স্বীকার করায় একবছর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। নতুন কোনো অপরাধে না জড়ালে আগামী বছরের ২৯ অক্টোবর থেকে আবার মাঠে নামতে পারবেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



