Advertisement
জুমবাংলা ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাদের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ১০(১) নম্বর ধারা অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার জহরুল হক ও কমিশনার মোছা. আছিয়া খাতুন পদত্যাগ করেছেন।

রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্রসমূহ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেছেন মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদ।

গত ২৯ অক্টোবর দুদক চেয়ারম্যান মুহাম্মদ মইনউদ্দীন আব্দুল্লাহ, কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হক ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরই মধ্য দিয়ে তৃতীয়বারের মতো কোনো কমিশন মেয়াদ পূর্তির আগে পদত্যাগ করেছে।

আজ থেকে বন্ধ ঘোষণা ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.